ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভাকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বার্তার  মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।

বার্তায় বলা হয়, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নতুন সরকার জনগণের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং উন্নয়ন প্রত্যাশার প্রতিফলন ঘটাবে এই প্রত্যাশা করছি। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে এবং রাষ্ট্র পরিচালনায় সুশাসন, জবাবদিহিতা এবং আইনের শাসন সুদৃঢ় হবে।”

বার্তায় আরও বলা হয়, “আমরা আশা করি, উচ্চশিক্ষার মানোন্নয়নে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীর একাডেমিক স্বাধীনতা নিশ্চিতকরণ, এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা কাঠামো নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। একটি সুসংহত ও আধুনিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক প্রজ্ঞা ও অর্থনৈতিক দূরদর্শিতার পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ অপরিহার্য। নতুন সরকার যদি শিক্ষা, গণতন্ত্র ও উন্নয়নের এই ত্রিমাত্রিক ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়, তবে তা বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে। পরিশেষে, নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও সফল নেতৃত্ব কামনা করছি।”

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভাকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন

প্রকাশিত ০৮:০০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬