ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ Logo পাবিপ্রবিতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ইনকিলাব মঞ্চের কর্মসূচি Logo কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন Logo কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’

জকসু ও টিসিবির যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং টিসিবি’র যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে এ পণ্য সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগ শুধু আজকের জন্যই।

জানা গেছে, কেজি প্রতি চিনি ৮০, মশুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা, খেজুর ১৬০ টাকা, ভোজ্য তেল লিটার প্রতি ১১৫ টাকা।

পণ্য ক্রয় করা মিলি নামে এক শিক্ষার্থী জানান, জকসুর এই উদ্যোগ শিক্ষার্থীদের রমজানে ভোগান্তি কমাবে। কারণ ছোলা, চিনি, ভোজ্যতেল ও খেজুরের দাম বাইরে অনেক বেশি। সেদিক থেকে স্বল্পমূল্যে মানসম্মত পণ্য আমরা নিতে পারছি।

এবিষয়ে জকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ক্যাফেটেরিয়ায় পুষ্টিমানসহ খাবারের পরিমাণ বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। সাশ্রয়ীমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ শুধুমাত্র আজকের জন্যই। যদি শিক্ষার্থীদের পক্ষ থেকে সাড়া পায়, পরবর্তীতে আবার দেওয়া হবে।

জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলবিহীন ও মেস ভিত্তিক বিশ্ববিদ্যালয়। রমজানের সময় দ্রব্যের ঊর্ধ্বগতির ফলে সেসকল শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। জকসুর পক্ষ থেকে মূলত সেটা লাঘবের জন্য এই উদ্যোগ নিয়েছি।

জনপ্রিয়

বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন

জকসু ও টিসিবির যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ

প্রকাশিত ০৩:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬