ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

জাবিতে নারী শিক্ষার্থীদের শুদ্ধভাবে কুরআন শেখার ব্যবস্থা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখাতে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিশেষ ‘কুরআন ও তাজউইদ প্রশিক্ষণ কোর্স’। রোকেয়া হল সংসদের সহযোগিতায় এই কোর্সের আয়োজন করেছে ‘কুরআন ও কালচারাল স্টাডি ক্লাব’ (ফিমেল সেকশন)।

আগামী (শনিবার) ২১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নামাজরুমে এই বিশেষ প্রশিক্ষণ ক্লাসের সূচনা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এই কোর্সে সর্বমোট ২০টি ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাসগুলো প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে ১৫ রোজা পর্যন্ত বিকেল ৩:০০টা থেকে ৪:৩০টা পর্যন্ত চলবে।

কোর্স শেষে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে এবং কৃতী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কারের ঘোষণা।

আয়োজনটি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের সেক্রেটারী আল মাহদি বলেন, “কুরআনের আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যাতে শুদ্ধ উচ্চারণে ও সঠিক নিয়মে পবিত্র কুরআন তিলাওয়াত শিখতে পারেন, সেজন্যই আমাদের এই আয়োজন। আশা করি, এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবেন।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেকোনো বর্ষের নারী শিক্ষার্থীরা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। কোর্সটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রোকেয়া হল সংসদ সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

জাবিতে নারী শিক্ষার্থীদের শুদ্ধভাবে কুরআন শেখার ব্যবস্থা

প্রকাশিত ০৯:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬