ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

রমজান জুড়ে জাবিতে স্বল্পমূল্যে ‘ইফতার-ই-দস্তরখান’ আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে “জুলাই চব্বিশ জাগরণী” হল সংসদের উদ্যোগে ‘ইফতার-ই-দস্তরখান’ নামে স্বল্পমূল্যে শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ইফতার কর্মসূচি চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হল গেইটে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে ছাত্রীদের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাত্র ১০ টাকার ইফতার প্যাকে থাকছে খেজুর, কলা, ছোলা, মুড়ি এবং বেগুনি বা পেঁয়াজু। এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রীদের জন্য উন্মুক্ত। এছাড়া কেউ চাইলে পরিচয় গোপন রেখে বিনা মূল্যে ইফতার সংগ্রহ করতে পারবেন।

হলের আবাসিক শিক্ষার্থী জেরিন আক্তার বলেন, “জুলাই ২৪ হলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে ছাত্রীদের জন্য এমন আয়োজন খুব প্রয়োজন ছিল। স্বল্পমূল্যে ইফতার সামগ্রী প্রদান শুধু সহায়তাই নয়, বরং রমজানের আনন্দ ভাগাভাগির একটি সুন্দর মাধ্যম। সবার সহযোগিতায় এটি যদি প্রতিদিনের আয়োজন হিসেবে গড়ে ওঠে, তাহলে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হবে।”

এ বিষয়ে জুলাই চব্বিশ জাগরণী হল সংসদের ভিপি নাহদাতুন হাসানা বলেন, “শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি। মেয়েরা যেন একসঙ্গে ইফতার করতে পারে এবং রমজানের মহিমা ও আনন্দ ভাগাভাগি করতে পারে, সেই লক্ষ্যেই এই আয়োজন। আমরা প্রতিদিন একশো জনের জন্য ইফতার প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রথম দিনেই একশোর বেশি শিক্ষার্থীর সাড়া পেয়েছি। ফান্ড সংকটের কারণে সবাইকে দিতে পারিনি। তাই আপাতত একদিন পরপর কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছি।

তিনি আরও বলেন, “প্রথম দিনে সীমিত পরিসরের আয়োজনের কারণে কিছু শিক্ষার্থীকে ফিরে যেতে হয়েছে, যা আমাদের জন্য দুঃখজনক। হল গেইটের সামনে বিকাল ৪:৪৫ মিনিট থেকে দেয়া শুরু হবে এবং পূর্বে উপস্থিতির ভিত্তিতে ১০০ জনকে দেয়া হবে। ভবিষ্যতে যদি তহবিল বা সহযোগিতা পাওয়া যায়, তাহলে আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে এ আয়োজন চালিয়ে যেতে চাই।”

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

রমজান জুড়ে জাবিতে স্বল্পমূল্যে ‘ইফতার-ই-দস্তরখান’ আয়োজন

প্রকাশিত ১২:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬