ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

জাবিতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাবের নতুন কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাবের ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি পুরুষ ও নারী দুই বিভাগের জন্য গঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাব গণমাধ্যমে দেয়া এক বার্তায় এ তথ্য জানায়।

ক্লাবটির পুরুষ বিভাগে সভাপতি নির্বাচিত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী কে. এম. সাদমান জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক  হিসেবে একই ব্যাচের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসাইন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান নূর। এছাড়া কোষাধ্যক্ষ এ. কে. আনিক, দপ্তর সম্পাদক নাদিম মাহমুদ, প্রচার সম্পাদক আফজাল হোসাইন, প্রকাশনা সম্পাদক মাহাথির মোহাম্মদ, শিক্ষা সম্পাদক মোহাম্মদ মাহদি, সমাজকল্যাণ সম্পাদক আদনান ফাহাদ, সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল আহমাদ এবং আইটি ও মিডিয়া সম্পাদক আবদুর রহিম দায়িত্ব পালন করবেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরও ১২ জন।

নারী বিভাগে প্রধান হয়েছেন মারিয়াম জামিলা মিস্টি। সহ-প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারিহা তাবাসসুম মাওয়া ও কাজী নাহিদা আক্তার প্রমা। সাংগঠনিক সম্পাদক লিলাতুল কাবা, কোষাধ্যক্ষ দিল আফরোজ, দপ্তর সম্পাদক আরওয়া রহমান মিশা, প্রচার সম্পাদক লামিসা রওনাক, প্রকাশনা সম্পাদক আমেনা আক্তার, শিক্ষা সম্পাদক নুসরাত জাহান মিম, সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান মিম এবং সাংস্কৃতিক সম্পাদক তানহা দায়িত্ব পালন করবেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে এ বিভাগেও রয়েছেন ১০ জন।

কমিটির পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কে. এম. সাদমান জাহাঙ্গীর বলেন, “প্রতিবছর রমাদান মাসে ক্লাবের পক্ষ থেকে কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতার ধারাবাহিকতায় এবারও ষষ্ঠবারের মতো প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ রমাদান। শিক্ষার্থীদের কুরআন বুঝে পড়তে এবং সেই শিক্ষা নিজের জীবনে বাস্তবিকভাবে প্রয়োগ করতে অনুপ্রাণিত করাই আমাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।”

“এছাড়াও বছরব্যাপী কুরআনের শিক্ষা প্রসারের লক্ষ্যে, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানোর জন্য বিভিন্ন কোর্স এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর হালাকাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে” বলেও জানান তিনি।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

জাবিতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাবের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত ০৫:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬