ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ Logo পাবিপ্রবিতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ইনকিলাব মঞ্চের কর্মসূচি Logo কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন Logo কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’

দুই সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে জবি ছাত্রশিবিরের ইফতার মাহফিল 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬:৩২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৪ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এ ইফতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন অনুষদের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ আয়োজন উপলক্ষে বিজ্ঞান অনুষদ মাঠকে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এছাড়াও ইফতার আয়োজনে বিশ্বিবদ্যালয়ের ছাত্রীহল, আস সুন্নাহ হল ও উন্মুক্ত লাইব্রেরীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, প্রতি বছর রমজান উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য আমরা ইফতার আয়োজনের চেষ্টা করি। তারই অংশ হিসেবে এ বছরও আমাদের এই আয়োজন। রমজানের এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা তাদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে চেয়েছি।

এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এই পবিত্র মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ইফতারের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ক্যাম্পাসে সৌহার্দ্য, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ চর্চার অংশ হিসেবেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

মাহমুদ/জবি

জনপ্রিয়

বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন

দুই সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে জবি ছাত্রশিবিরের ইফতার মাহফিল 

প্রকাশিত ০৬:৩২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬