ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিশ্ব স্বাস্থ্য দিবসে রাকসু’র প্রাথমিক চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার Logo জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত Logo সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় কাজ করছে ‘হাবিপ্রবি মজার ইস্কুল Logo বাকৃবি কৃষিকন্যা হলে প্রশাসনের অভিযানে বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ ও হিটার ভাঙচুর, শিক্ষার্থীদের ক্ষোভ  Logo রপ্তানিযোগ্য আলু বাছাইয়ে স্মার্ট প্রযুক্তি: বাকৃবিতে অটোমেটেড পটেটো গ্রেডার নিয়ে কর্মশালা Logo জাবিতে মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo জুলাইকে বিএনপি গুরুত্ব দিতে চায় না : শিশির মনির   Logo সবুজ ক্যাম্পাস গড়তে কুবির বিজয়-২৪ হলে বৃক্ষরোপণ কর্মসূচি Logo ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন Logo ফটোকপির দাম চাওয়াকে কেন্দ্র করে রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ চত্ত্বরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান র‌্যালি ও দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশীজনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ গুরুত্বারোপ করছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক অস্থিরতা ও আত্মহননের প্রবণতা রোধে অভিভাবকদের সচেতন হওয়া এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করা জরুরি।

তিনি আরও বলেন, সুস্থ দেহই সুস্থ মনের ভিত্তি। তাই চিকিৎসা খাতে বাণিজ্যিক মানসিকতা পরিহার করে সেবাকে আরও মানবিক ও বিজ্ঞানভিত্তিক করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান করছি।

এ বিষয়ে বিভাগ সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করি মূলত স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির জন্য। স্বাস্থ্য শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি একটি সামষ্টিক বিষয়। একজনের আচরণ অন্যজনকে প্রভাবিত করে। তাই ‘Together for Health’ ও ‘Stay with Science’ এই প্রতিপাদ্য সামনে রেখে আমরা চাই সবাই ভালো অভ্যাস গড়ে তুলুক, খারাপ অভ্যাস পরিহার করুক এবং বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে একটি সুস্থ সমাজ গঠনে একসাথে কাজ করুক।”

আজকের দিবস উপলক্ষে সকাল ৬টা থেকে ‘Run for Health’ দিয়ে কার্যক্রম শুরু হয়েছে, এরপর ক্যাম্পাস ক্লিনিং, র‍্যালি এবং সারাদিনব্যাপী তিনটি হেলথ ক্যাম্পে ফ্রি ব্লাড গ্রুপ, ব্লাড প্রেসার, গ্লুকোজ ও বিএমআই পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি, স্বাস্থ্যবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং বিকেলে শিশুদের জন্য আর্ট প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে, যার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বিশ্ব স্বাস্থ্য দিবসে রাকসু’র প্রাথমিক চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার

জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত

প্রকাশিত ০৫:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬