ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন Logo বিডিটিকেটসে দ্রুত টিকেট বুকিংয়ের পাশাপাশি দ্রুত রিফান্ড সুবিধা Logo ভিভোর পৃষ্ঠপোষকতায় এনইউবিতে তিন দিনের ক্লাব ফেস্ট Logo কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বোচ্চ বরাদ্দ Logo গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভিন্নমতকে সম্মান করা : মির্জা ফখরুল

বিশ্ব স্বাস্থ্য দিবসে রাকসু’র প্রাথমিক চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু’র) উদ্যোগে ক্যান্সার, ত্বক ও প্রাথমিক চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনের ইঞ্জিনিয়ার’স গ্যালারিতে রাজশাহী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

প্রায় তিনশত নিবন্ধিত শিক্ষার্থীর অংশগ্রহণে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের সচেতন ও সঠিক স্বাস্থ্য সেবা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে রাকসু’র সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আজকের বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাকসু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই স্বাস্থ্য সচেতনতা সেমিনারের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন, যেকোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে সুস্থ দেহ ও প্রফুল্ল মন অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, মানুষ জীবনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রায়ই ভুল ধারণায় থাকে—একটি হলো অবসর সময়, অন্যটি হলো নিজের স্বাস্থ্য। অথচ এই দুটিই মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ।স্বাস্থ্য সচেতনতা একজন মুমিন ব্যক্তির গুরুত্বপূর্ণ গুণ, এবং আল্লাহ তায়ালা সচেতন ও দায়িত্বশীল ব্যক্তিকে বেশি ভালোবাসেন। আমরা এই মহৎ উদ্যোগের সার্বিক সফলতা কামনা করছি।

ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হসপিটাল, রাজশাহী’র স্কিন বিশেষজ্ঞ ও ডারমাটোলজী বিভাগীয় প্রধান প্রফেসর. ডা. মরিয়ম নেসা নিয়ে বলেন, এই স্বাস্থ্য দিবসে সারা বিশ্বের মানুষ এবং সকল জীবজন্তুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। শরীরের বিভিন্ন রোগের মধ্যে অন্যতম একটি হলো ক্যান্সার। ক্যান্সার শরীরের যেকোনো একটি সেল থেকে তৈরি হতে পারে। বাংলাদেশের মেয়েদের ক্যান্সারের মধ্যে একটি হলো ব্রেস্ট ক্যান্সার এবং ছেলেদের ক্যান্সারটি হলো সার্জারিও ক্যান্সার। এগুলো থেকে নিরাপদ থাকতে হলে আমাদের অবশ্যই স্বাস্থ্য সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, শরীরের স্বল্প মেয়াদী রোগ বড় ধরনের রোগ তৈরি করতে পারে। যেকোনো রোগের জন্যই ডাক্তারের পরামর্শ আবশ্যিক। স্বাস্থ্যের সকল বিষয়ে সর্বদা সচেতন থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. মাঈন উদ্দিন বলেন, স্বাস্থ্য সমস্যা একটা নিয়মিত সমস্যা। প্রতিরোধের বিষয়ে আমরা সচেতন হইনা বলেই অসুস্থ হয়ে যাই। সকালে দেখা যায় অধিকাংশ শিক্ষার্থীরা ঘুমায় সকালে এসময় হাটাহাটির মতো স্বাস্থ্য সচেতনতামূলক সুযোগ তারা নিতে চান না। আমি সব হলে গিয়েছি যেখানেও ছাত্র ছাত্রীরা স্বাস্থ্য সচেতনতা মানেন না। আমরা নিজেদের বিষয়ে সচেতন না হলে কোন ডাক্তারই আমাদের সুস্থ করতে পারবে না। আমরা প্রত্যেকটি হলই পরিষ্কার -পরিচ্ছন্ন রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা প্রশাসন থেকে শিক্ষার্থীদের আহ্বান জানাই সবাই যেনো সঠিক স্বাস্থ্য সচেতনতা মেনে চলে।

রাকসু’র বিজ্ঞান বিষয়ক সম্পাদক তোফায়েল তোফার সঞ্চালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপিকা ডা.আফরোজা নাযনীন আশা, আইবিএইছসিএম রাজশাহী’র বিশেষজ্ঞ ডা. ফাতেমা সিদ্দিকা, রাকসু’র সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সায়েম/রাবি

জনপ্রিয়

জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

বিশ্ব স্বাস্থ্য দিবসে রাকসু’র প্রাথমিক চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার

প্রকাশিত ০৬:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬