ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি Logo কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ Logo খুলনায় শিক্ষার্থীদের নিয়ে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বুটক্যাম্প অনুষ্ঠিত Logo স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক Logo অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর Logo কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এখন টিভির চার সাংবাদিককে নিয়ে রাতে সিদ্ধান্ত Logo বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের Logo দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ২২ মিনিট দেরিতে কেন্দ্রে প্রবেশ, পাবিপ্রবিতে ব্যতিক্রমী ঘটনা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছভুক্ত প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর এক পরীক্ষার্থীর কেন্দ্রে প্রবেশের ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।

‎শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষায় গুচ্ছের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক ছিল। তবে ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মো. মিজানুর নামের এক পরীক্ষার্থী প্রায় ২২ মিনিট দেরিতে কেন্দ্রে উপস্থিত হন।

‎পরবর্তীতে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেয় এবং তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ ঘটনায় অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে সাময়িক আলোচনার সৃষ্টি হয়।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সময়ানুবর্তিতা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা থাকলেও বিশেষ পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

‎উল্লেখ্য, সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবং সুষ্ঠু ও নিয়মানুগ পরিবেশ নিশ্চিত করতে কঠোর বিধিনিষেধ অনুসরণ করা হচ্ছে।

‎সামিউল/পাবিপ্রবি

জনপ্রিয়

‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ২২ মিনিট দেরিতে কেন্দ্রে প্রবেশ, পাবিপ্রবিতে ব্যতিক্রমী ঘটনা

প্রকাশিত ১১:৫৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬