ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

জাবিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি ব্র্যান্ড অপোর উদ্যোগে মোবাইল ফটোগ্রাফির ওপর একটি দিনব্যাপী কর্মশালা আয়োজন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সহযোগিতায় এই কর্মশালা শুরু হয়ে সন্ধ্যা ৬টা নাগাদ শেষ হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের স্মার্টফোনের মাধ্যমে ভিজ্যুয়াল গল্প বলার কৌশল শেখানো হয়। অপোর সর্বাধুনিক ইমেজিং প্রযুক্তিসম্পন্ন ‘রেনো১৫ সিরিজ ফাইভজি’ ব্যবহার করে ফ্রেমিং, আলো ব্যবস্থাপনা, কম্পোজিশন, ভিজ্যুয়াল স্টোরিটেলিং এবং মোবাইলভিত্তিক এডিটিংয়ের বিভিন্ন দিক হাতে-কলমে প্রদর্শন করেন প্রশিক্ষকেরা।

নতুন প্রজন্মের ভিজ্যুয়াল স্টোরিটেলারদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কর্মশালায় বিভাগটির চেয়ারম্যান মৃধা মো: শিবলী নোমান ও একাডেমিক প্রতিনিধিদের পাশাপাশি পাঠশালার প্রশিক্ষক এবং অপো বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগের চেয়ারম্যান মৃধা মো: শিবলী নোমান বলেন, “বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত ভিত্তিতে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করছি।

তিনি আরও বলেন, “এরই অংশ হিসেবে অপ্পো বাংলাদেশ ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের এই উদ্যোগে আমাদের বিভাগ যুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করি এই আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীগণ উপকৃত হবে।”

কর্মশালার অংশ হিসেবে একটি ইন্টারঅ্যাকটিভ সেশনের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাৎক্ষণিকভাবে শেখা কৌশল প্রয়োগ করেন। পরে নির্বাচিত অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কৃত করা হয়।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফটোগ্রাফি তরুণদের জন্য শক্তিশালী প্রকাশমাধ্যম হয়ে উঠেছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।”

পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিনিধি আশরাফুল আওয়াল মিশুক বলেন, “ফটোগ্রাফিকে কেবল প্রযুক্তিগত দক্ষতা নয়, গল্প বলার মাধ্যম হিসেবে দেখতে শিক্ষার্থীদের উৎসাহিত করাই আমাদের লক্ষ্য।”

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অপোর সাউথ এশিয়া মার্কেটিং ইনচার্জ ক্যাথি, হেড অব মার্কেটিং মো. নাজিমুদ্দৌলা নিলয়, পিআর অ্যান্ড ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার মো. নাজমুস সাকিব প্রমুখ।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

জাবিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত ১২:৫৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬