ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

সারা দেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র ও মেটলাইফ ফাউন্ডেশন

মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় ২০২৭ সালের মধ্যে সারা বাংলাদেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র। সারা দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক চর্চা এবং বই পড়ার অভ্যাস তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে এই ভ্রাম্যমাণ বইমেলাগুলো সারা দেশের জেলা শহরগুলোতে সফর করবে। সেখানে বইয়ের সমৃদ্ধ সংগ্রহ থেকে পাঠকরা তাদের পছন্দের বই দেখতে এবং কিনতে পারবেন। পাশাপাশি, সাহিত্য ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণও করতে পারবেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “একটি জাতির সত্যিকার উন্নতি নিহিত থাকে বইয়ের প্রতি তার ভালোবাসের মধ্যে। মানুষের দোরগোড়ায় ভিন্ন ভিন্ন বিষয়ের মানসম্মত বই পৌঁছে দেওয়ার মাধ্যমে এই ভ্রাম্যমাণ মেলাগুলো বই পড়াকে আরও সহজ করে তুলছে। এটি মানুষের মধ্যে কৌতূহল, চিন্তাশীলতা এবং মুক্তবুদ্ধির চর্চা বাড়াতেও সাহায্য করবে।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “মেটলাইফ ফাউন্ডেশন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সারা দেশের মানুষের কাছে সংস্কৃতি ও বই পৌঁছে দেয়ার জন্য আবারও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো এই দুই প্রতিষ্ঠান একসাথে কাজ করছে। ২০২৫ সালে, মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় ১২৮টিরও বেশি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করা হয়েছিল যেখানে ২ লাখেরও বেশি দর্শনার্থী অংশ নিয়েছিলেন।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

সারা দেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র ও মেটলাইফ ফাউন্ডেশন

প্রকাশিত ০৮:১৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬