ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

শিক্ষকদের নিয়ে গবেষণার কালচার তৈরী করতে চাই: কুবি উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেছেন, “সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুবি আমার প্রাণের বিশ্ববিদ্যালয়। ১৯ টি বছর এই ক্যাম্পাসে অতিক্রম করেছি। কুমিল্লার এই উপজেলাতেই আমার জন্ম। কুবির প্রতিষ্ঠাকালীন শিক্ষক এবং এলাকার সন্তান হিসেবে আমার কর্তব্যের প্রতি যেনো সম্মান প্রদর্শন করতে পারি, সকলের কাছে সেই দোয়া চাই।”

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা নিয়ে তিনি বলেন, “তৎকালীন এমপি জননেতা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী সহ অন্যান্য এমপিরা কুমিল্লায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানায়। সেই দাবির প্রেক্ষিতে দেশমাতা বেগম খালেদা জিয়ার ঐকান্তিক ইচ্ছায় ২০০৬ সালে সংসদে আইন পাশ হয় এবং ২০০৭ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।”

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের প্রথমে সেবা দিতে চাই। সকল শিক্ষকদের নিয়ে গবেষণার কালচার তৈরী করতে চাই।”

বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে তিনি বলেন, “আমাদের সমস্যা, সংকটগুলোকে দেশ ও সরকারের সাধ্য অনুযায়ী এবং আমাদের মেধা, পেশাগত দক্ষতার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো।”

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “যারা আমাকে ভালোবেসেছে, তাদেরকে ভালোবাসার সম্মান দিতে চাই। আমি যেনো অহংকারী হয়ে না যাই, আমার চোখ যেনো বন্ধ না হয়ে যায়; আমি সেই দোয়া করি। এই চেয়ারে বসে আমি যেনো সঠিক সিদ্ধান্ত নিতে পারি সকলের নিকট সেই দোয়া চাই।”

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

শিক্ষকদের নিয়ে গবেষণার কালচার তৈরী করতে চাই: কুবি উপাচার্য

প্রকাশিত ০৮:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬