ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

শিক্ষা ও ফুটবলে শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ

মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন যৌথভাবে চালু করেছে ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের একটি বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক চ্যালেঞ্জ। উদ্যোগটির লক্ষ্য হলো শিক্ষা ও খেলাধুলায় শিশু ও তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তোলা।

এই উদ্যোগের আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ ফুটবল জাগলিংয়ের একটি ছোট ভিডিও তৈরি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টিকটক বা এক্সে প্রকাশ করতে পারবেন। পোস্ট করার সময় #FootworkForFutures হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

যোগ্য প্রতিটি ভিডিও জমা পড়ার জন্য মেটলাইফ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৫ মার্কিন ডলার করে অনুদান দেবে। সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত এই অনুদান দেওয়া হবে। এই তহবিলের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করে।

এই নতুন উদ্যোগটি মেটলাইফ ফাউন্ডেশনের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। ফাউন্ডেশনটি ইতিমধ্যে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৯ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে, যা শিক্ষা ও ক্রীড়াভিত্তিক নানা কর্মসূচি এগিয়ে নিতে সহায়তা করছে।

মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘ফুটবল মানুষের মধ্যে সংযোগ তৈরি করে, আর শিক্ষার সঙ্গে যুক্ত হলে এটি নতুন সুযোগ তৈরির শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। ফুটওয়ার্ক ফর ফিউচার্সের মাধ্যমে আমরা চাই, বাংলাদেশসহ বিশ্বের মানুষ সহজে ও আনন্দের সঙ্গে একটি অর্থবহ বৈশ্বিক উদ্যোগে অংশ নিতে পারেন।’

এই চ্যালেঞ্জে অংশ নিতে বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন নেই। যে কেউ নিজের মতো করে ফুটবল জাগলিং করার চেষ্টা করে ভিডিও শেয়ার করতে পারেন।
কর্মসূচিটি চলবে ১২ মে থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত, অথবা নির্ধারিত অনুদানের লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত।
ভিডিও জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ম ও প্রচারণার শর্তাবলি মেনে চলতে হবে। অনুদানের জন্য বিবেচিত হতে হলে ভিডিওতে একজন ব্যক্তিকে নিরাপদভাবে ফুটবল জাগলিং বা জাগলিংয়ের চেষ্টা করতে দেখা যেতে হবে। নির্ধারিত মানদণ্ড পূরণ না করলে গ্লোবাল সিটিজেন যে কোনো ভিডিও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

অংশগ্রহণের বিস্তারিত জানতে ফুটওয়ার্ক ফর ফিউচার্সের ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

শিক্ষা ও ফুটবলে শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ

প্রকাশিত ১০:৪২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬