ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে Logo পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন Logo হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর উদ্বোধন Logo রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব Logo ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন Logo নবীন শিক্ষার্থীদেরকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন Logo কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

রাকসুর উদ্যোগে রাবিতে চলছে প্রথমবারের মতো নারী উদ্যোক্তা মেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে প্রথমবারের মতো নারী শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও ছাত্রী হল সংসদসমূহের উদ্যোগে দুই দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মেলা -২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উদ্বোধন করা হয়, যা চলবে আজ ১৫ মে রাত ৮ টা পর্যন্ত। মেলায় ৪২টি স্টলে ৪২ জন নারী উদ্যোক্তা তাদের নিজস্ব উদ্ভাবিত ও তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য অংশ নিয়েছেন।

আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, দক্ষতা ও অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরার উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন পণ্যের প্রদর্শনী, বিক্রয় কার্যক্রম ও অন্যান্য আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে। এছাড়া মেলা ঘিরে দর্শনার্থীদের তোলা সেরা ১০টি ছবি নির্বাচন করে পুরস্কৃত করা হবে।

মেলায় ঘুরতে আসা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিসা আফসা বলেন, রাকসুর মহিলা বিষয়ক বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেলায় এসে খুব ভালো লাগছে। এখানে অনেক সুন্দর ও মানসম্মত পণ্য তুলনামূলক কম দামে কেনার সুযোগ রয়েছে। রাকসুকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন আমাদের উপহার দেয়ার জন্য।

এবিষয়ে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন, রাকসুর মহিলা বিষয়ক বিভাগ ও নারী হল সংসদের উদ্যোগে এ নারী উদ্যোক্তা মেলা দুই দিনব্যাপী চলবে। শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আগে বিভিন্ন ধরনের মেলা হলেও শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে তুলে ধরার এমন আয়োজন খুব একটা দেখা যায়নি।”

তিনি বলেন, যেসব নারী শিক্ষার্থী উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, তাদের উৎসাহিত করতেই আমাদের এ আয়োজন। এখানে ৪২টি স্টলে ৪২ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। মেলাটি সবার জন্য উন্মুক্ত এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের দর্শনার্থীরাও এটি পরিদর্শন করতে পারবেন।

রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, নারী শিক্ষার্থীদের নিয়ে এই নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা নিজেরাই পণ্য তৈরি করে এখানে বিক্রি করছেন। একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার পথে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে নারী উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছে, যা অবশ্যই প্রশংসনীয়। আমরা তাদেরকে সবসময় উৎসাহ ও সহযোগিতা করব।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহা. মাঈন উদ্দিন বলেন, রাকসুর কার্যক্রমের মধ্যে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। ক্যাম্পাসে এ ধরনের উদ্যোক্তা মেলা খুব বেশি দেখা যায় না। আমরা সাধারণত শিক্ষার্থীদের বিসিএস বা চাকরিমুখী হওয়ার পরামর্শ দিই, কিন্তু উদ্যোক্তা খাতও একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় ক্ষেত্র। যারা উদ্যোক্তা হবে, তারাই ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উদ্যোক্তা মেলার আয়োজন অবশ্যই তাদের অনুপ্রাণিত করবে। যারা ইতোমধ্যে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছেন, তারা আরও ভালো করার সাহস ও সুযোগ পাবেন।

উল্লেখ্য, মেলায় থাকছে আকর্ষনীয় ফটোগ্রাফি কনটেস্ট, যার মাধ্যমে দর্শনার্থীরা মেলা কেন্দ্রিক ও মেলার দৃশ্যপট সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে পুরস্কার জেতার সুযোগ।

সায়েম/রাবি

জনপ্রিয়

অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া

রাকসুর উদ্যোগে রাবিতে চলছে প্রথমবারের মতো নারী উদ্যোক্তা মেলা

প্রকাশিত ০২:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬