ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

সোনালী ব্যাংক লিমিটেড-এর ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য সুরক্ষিত সংযোগ প্রদান করছে এক্সেনটেক

সরকারের “কৃষক কার্ড” উদ্যোগ বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এক্সেনটেক পিএলসি। পরীক্ষামূলক এই কর্মসূচিতে নিরাপদ ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে সেখানে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হয়েছে। পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের মাধ্যমে কৃষকরা সহজে বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করতে পারছেন। এসব মেশিনে ডুয়াল সিম ব্যবহারের ফলে গ্রাম ও শহরতলির এলাকাতেও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাচ্ছে।
প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে প্রায় ২২ হাজার কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে। ধাপে ধাপে সারা দেশে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের।
রবি আজিয়াটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক এই সেবার একটি অংশ বাস্তবায়নে সোনালী ব্যাংককে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। এক্সেনটেক ‘রবি সিকিউর কানেক্ট’ সেবার মাধ্যমে পরিচালিত নিরাপদ সংযোগ কাঠামোতে সলিউশনটি বাস্তবায়ন করেছে। এর ফলে পুরো নেটওয়ার্কজুড়ে এনক্রিপ্টেড, নির্ভরযোগ্য ও উচ্চ সক্ষমতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হয়েছে, যা নিরাপদ লেনদেন ও দ্রুত সেবা প্রদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে এক্সেনটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আদিল হোসেন নোবেল বলেন, “সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সোনালী ব্যাংককে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশের তৃণমূল পর্যায়ে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে পারছি, যা কৃষকের জন্য উপকার বয়ে আনবে। এটি বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এক্সেনটেক পিএলসি হচ্ছে রবি আজিয়াটা পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ক্লাউড, ডাটা  অবকাঠামো ও প্ল্যাটফর্ম সার্ভিসের মাধ্যমে ভবিষ্যতমুখী প্রযুক্তি সমাধান প্রদান করে। এটি এশিয়ার অন্যতম বৃহৎ টেলিকম ও ডিজিটাল কনগ্লোমারেট আজিয়াটা গ্রুপ বেরহাদের অংশ হিসেবে আন্তর্জাতিক মানের উদ্ভাবন ও স্থানীয় দক্ষতাকে একত্রে এনে কাজ করছে।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

সোনালী ব্যাংক লিমিটেড-এর ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য সুরক্ষিত সংযোগ প্রদান করছে এক্সেনটেক

প্রকাশিত ০৮:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬