ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

মেহেদী উৎসবের মধ্য দিয়ে প্রকাশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রীসংস্থা

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৬:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৩৭৬ বার পঠিত

দুইদিনব্যাপী মেহেদী উৎসব আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় নারী শিক্ষার্থীদের নিয়ে এই উৎসবের আয়োজন করে তারা।

জানা যায়, দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে নারী শিক্ষার্থীদের মাঝে কল্যাণমূলক নানান কার্যক্রম পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রীসংস্থা। নবীনবরণ, কুরআন বিতরণ ও প্রশিক্ষণ, সিরাত উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, ইফতার মাহফিল, ফল উৎসব, পিঠা উৎসবসহ শিক্ষার্থীবান্ধব বিভিন্ন আয়োজন করে আসলেও প্রকাশ্যে এই প্রথম বলে জানান আয়োজক ছাত্রীসংস্থার নেতৃবৃন্দ।

এদিকে ছাত্রীসংস্থার আজকের মেহেদী উৎসবের অন্যান্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মেহেদী উৎসব অংশগ্রহণ করে উচ্ছ্বাসিত নারী শিক্ষার্থীরা ব্যাক্ত করেছেন আনন্দদায়ক নানান অনুভূতি।

ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিমা খান বলেন, ছাত্রীসংস্থার উদ্যোগে আয়োজিত এমন সুন্দর একটি উৎসবে এসে আমার খুব ভালো লাগছে। সব মেয়েরা এসে মেহেন্দি পরছে, একে অপরকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। ব্যাপারটা খুবই উপভোগ্য। এর মাধ্যমে আমাদের মেয়েদের মধ্যে বন্ধুত্ব-বন্ডিংটা আরও স্ট্রং হবে। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতির চর্চাগুলোও আরও ভালোভাবে প্রচার হবে। ছাত্রীসংস্থার উদ্যোগে যে এমন একটা আয়োজন হতে পারে, এটা আমি প্রথম দেখলাম।

ছাত্রীসংস্থা সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, আমি জানতাম, পর্দা মেইনটেইন করে এবং ইসলামিক বই পড়ে। সেখানে চাইলেই যে কেউ অন্তর্ভুক্ত হতে পারে না। তারপরেও যে তারা এই আয়োজনের মাধ্যমে সবাইকে অন্তর্ভুক্ত করছে, যেখানে কোনো ধর্ম নাই, যে কোনো ধর্মের মানুষ এসে এখানে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারছে এটা খুবই ভালো, আমার খুব ভালো লাগছে।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আরেক শিক্ষার্থী মরিয়ম খাতুন বলেন, আজকে ইসলামী ছাত্রীসংস্থা আয়োজিত মেহেদী উৎসবে অংশগ্রহণ করেছি এবং আমার খুবই ভালো লাগছে যে সবাই মিলে মেহেদী পড়তে পেরেছি। আমি আশা করব যে তারা ভবিষ্যতেও এই সংস্থা থেকে আরও সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দেবে।

ছাত্রীসংস্থার ইবি শাখা সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা, ইবি শাখার উদ্যোগে সুস্থ সংস্কৃতিচর্চার উদ্দেশ্যে মাত্র ছাত্রীদের নিয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। মেহেদি উৎসব সহ আরও অনেক আয়োজনের নিয়মিত আয়োজক ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থা। বিগত ফ্যাসিস্ট আমলে এ ধরনের আয়োজনে বিস্তৃত পরিসরে ছাত্রী সম্পৃক্ততা আনা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের নিয়ে কার্যক্রম গুলো করার চেষ্টা করছি এবং সামনের দিন গুলোতেও এ ধরনের কার্যক্রম গুলো চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা এর মাধ্যমে সকল ছাত্রীবোনদের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

মেহেদী উৎসবের মধ্য দিয়ে প্রকাশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রীসংস্থা

প্রকাশিত ০৬:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫