ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির Logo খুবি ছাত্রী হলের বাথরুমে গোপনে ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করে টেলিগ্রাম গ্রুপে বিক্রি, ক্যান্টিন কর্মী আটক Logo তদন্ত চলাকালীন সিএমওকে দায়িত্ব থেকে অব্যাহতি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাকসুর Logo ববিতে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক সেমিনার ও নেগেরি পাডাং বিশ্ববিদ্যালয়ের সাথে MoU স্বাক্ষরিত Logo ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo শুল্ক বৃদ্ধির ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে Logo বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা Logo স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই প্রায় ৭ কোটি বাংলাদেশির Logo দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তিন দাবিতে দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাব মোড়ের সবকটি সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ অক্টোবর) ১১টার দিকে তারা সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সায়েন্সল্যাবের সবকটি রাস্তা বন্ধ করে দিয়ে সড়কে বসে পড়েছেন শিক্ষার্থীরা। খণ্ডখণ্ড ভাবে বিক্ষোভ নিয়ে সবকটি রাস্তার সামনে যানবাহন বন্ধ করে দিয়ে স্লোগান দিচ্ছেন তারা।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে সায়েন্সল্যাবের ওই সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সারাদিন ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।

২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে।

৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে, ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ

প্রকাশিত ১১:২০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪