ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লেবু, সম্পাদক টিটু

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবু বকর সিদ্দিক লেবু এবং সাধারণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান টিটু বিজয়ী হয়েছেন। শনিবার (৬ জুন) রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া।

নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, সভাপতি পদে বিজয়ী মো. আবু বকর সিদ্দিক লেবু আনারস প্রতীকে ৬৫০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান টিটু টেবিল ফ্যান প্রতীকে ৬৫৮ ভোট পেয়েছেন। এছাড়া অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম ৩১৭ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. আরিফ হোসেন ৪৯৩ vote পেয়ে বিজয়ী হয়েছেন। ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সাধারণ সদস্যরা হলেন আরিফুল ইসলাম, মুহাম্মদ আলমগীর কবির, মীর আমিরুল মোমেন শাকিল, মোহাম্মদ আবুবকর সিদ্দিক, ওমর ফারুক, মো. ফজলুল হক, মো. মহির এবং হোসেন আলী।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ব্যবসায়ী সদস্যরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের সমর্থন ও দোয়া পাওয়ার আশায় প্রচারণা চালান।

ভোট চলাকালীন কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ও সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেছে। কেন্দ্র পরিদর্শন শেষে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী গণমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও সফলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

দিনভর কেন্দ্র ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ব্যবসায়ীদের মতে, প্রচারণা ও নিরাপত্তা ব্যবস্থা মিলিয়ে এই নির্বাচন যেন ছোট আকারের একটি জাতীয় নির্বাচনের উত্তাপ সৃষ্টি করেছিল। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা ধনবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লেবু, সম্পাদক টিটু

প্রকাশিত ০৪:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬