ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে Logo পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন Logo হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর উদ্বোধন Logo রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব Logo ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন Logo নবীন শিক্ষার্থীদেরকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন Logo কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

রাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক বিএনপি নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরকীয়া প্রেমিকার বাড়িতে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন শফি সিকদার নামে এক বিএনপি নেতা। পরে গণপিটুনির ঘটনার পর উভয়ের সম্মতিতে তাদের বিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক শফি সিকদার কটামারা গ্রামের রহমান সিকদারের ছেলে এবং তিনি বাঁশতৈল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনালিয়া গ্রামের ওই নারী কয়েক মাস আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর একা বসবাস করছিলেন। তার সাবেক স্বামী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। এ সময় দুই সন্তানের জনক শফি সিকদারের সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয়দের দাবি, শফি প্রায়ই রাতে ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন।

সোমবার রাতে স্থানীয় বাসিন্দারা নজরদারির ব্যবস্থা করেন। রাত ১১টার দিকে শফি সিকদার ওই নারীর বাড়িতে প্রবেশ করলে রাত ১২টার দিকে এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে তাদের আটক করে। খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক নেতাকর্মীসহ শতাধিক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। এ সময় শফিকে মারধরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে মির্জাপুর বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও সেখানে উপস্থিত হন। পরে উভয়ের সম্মতিতে ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার (৯ জুন) উপজেলা বিএনপি শফি সিকদারকে দল থেকে বহিষ্কার করে। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে, খবর পেয়ে শফি সিকদারের প্রথম স্ত্রী ও সন্তানরা ঘটনাস্থলে গিয়ে তাকে মারধর করেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মির্জাপুর বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান বলেন, জনতার হাতে আটকের খবর পেয়ে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। পরে রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলে পুলিশ সেখান থেকে ফিরে আসে।

উল্লেখ্য, ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্র ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

জনপ্রিয়

অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া

রাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক বিএনপি নেতা

প্রকাশিত ১০:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬