ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে Logo যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ Logo আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা Logo ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু Logo এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন Logo নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ Logo সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন, ঘটনা কী Logo মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, অতঃপর… Logo স্টেশন মাস্টারের ওপর ব্রাজিল সমর্থকের হামলা

বাঁধন, কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজ বাঁধন ইউনিট কর্তৃক “বৃক্ষরোপণ অভিযান–২০২৬” উপলক্ষে ক্যাম্পাসে গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বেলা বারোটায় কলেজের মাঠে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁধন,কবি নজরুল কলেজ ইউনিটের উপদেষ্টা মো.মনিরুজ্জামান মনির, সভাপতি মো.মীর হাসান পিয়াস, সেক্রেটারি ফজলে রাব্বি জাকারিয়া এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ জোনের উপদেষ্টাগণ।

এ সময় বাঁধন,কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের সভাপতি মীর হাসান পিয়াস বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সমাজ ও বিশ্বের কাছে আমাদের বার্তা—আমরা বৃক্ষরোপণ করব, বৃক্ষ নিধন করব না। বৃক্ষের প্রতি আমরা আরও যত্নশীল হব।”

জনপ্রিয়

প্রকাশিত ০২:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬