ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের উদ্যোগে ‘৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়ে অবৈধভাবে একটি দেশে আশ্রয় নিয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য সেখান (ভারত) থেকে ষড়যন্ত্র করছে। আজকে ছোটখাটো বিষয় নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। এই সরকারকে ব্যর্থ করতে সব রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। কিন্তু আজকে ভারত থেকে শুরু করে আমাদের হিন্দু সম্প্রদায়ের কিছু লোক কেন সমস্যার সৃষ্টি করছে। কেন আমাদের সারা বিশ্বে মানহানি করছে। এর একটাই উদ্দেশ্য, বিশৃঙ্খলা সৃষ্টি করা।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আন্দোলনের ফসল আজকের অন্তর্বর্তী সরকার। এ সরকার নিরপেক্ষ সরকার। এ সরকারকে আমরা সমর্থন করি। এ সরকারকে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে।

এ সময় সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ও মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: মোশাররফ

প্রকাশিত ১২:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪