ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সর্বোচ্চ রান করা জারিফ যা যা শিখলেন জিডি টুর্নামেন্ট থেকে Logo অর্থনৈতিক অঞ্চলে হংকংয়ের ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধার প্রস্তাব Logo জনতা ব্যাংকের আমিরাত কার্যক্রম ধরে রাখতে ৩০ কোটি দিরহাম দিলো সরকার Logo ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন Logo বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল Logo মিরপুরের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১৩৯ Logo এক বছরে দুইবার ভ্যান চুরি, কীভাবে চলবে বৃদ্ধ আব্দুল্লাহর সংসার? Logo তেজগাঁওয়ে পুলিশের অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১০ Logo সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিন ৩৮১ কোটি টাকা তুললেন গ্রাহকরা Logo বেকারি পণ্যের দাম বাড়ছে শনিবার থেকে

বিএনসিসির সিইউও হলেন যবিপ্রবির শিহাব

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১৫০ বার পঠিত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন বিএনসিসি- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিমান শাখার ক্যাডেট শিহাব উদ্দিন সরকার । বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিইউও পদের জন্য বিএনসিসি যশোর স্কোয়াড্রন কার্যালয়ে লিখিত পরীক্ষা, ড্রীল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় তাকে পদোন্নতি দেওয়া হয়।

বিএনসিসি বিমান শাখার ৫৮ স্কোয়াড্রন অফিসে র‍্যাংক প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শিহাবকে সিইউও’র র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন ৫৮ স্কোয়াড্রন বিএনসিসির অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট সাকিব হাসান।

শিহাব উদ্দীন সরকার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশেষ এই অর্জনের বিষয়ে মো শিহাব উদ্দিন সরকার বলেন, বিএনসিসির প্রত্যেক ক্যাডেটের স্বপ্ন থাকে সর্বোচ্চ র‍্যাংক অর্জন করা। সিইউও হতে পেরে অবশ্যই ভালো লাগছে। কিন্তু এর মাধ্যমে দায়িত্বও পরিধিও বেড়ে গেলো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসিকে (বিমান শাখা) আরও সুদৃঢ় ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং পারস্পারিক বন্ধনের ফ্লাইটের ক্যাডেটদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার চেষ্টা করব। এছাড়াও, বিভিন্ন আন্তঃপ্রতিযোগিতা আয়োজন করে ফ্লাইটের গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে ক্যাডেটদের চিন্তা, মনন ও সৃজনশীলতাকে জাগ্রত করব, যেন তারা বিভিন্ন ক্যাম্পিং -এ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান বয়ে আনতে সক্ষম হয়।

উল্লেখ্য, শিহাব উদ্দিন সরকার ২টি স্কোয়াড্রন ক্যাম্প, ১ টি উইং ক্যাম্প (বিমান শাখা) ও ১টি কেন্দ্রীয় ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া, যবিপ্রবিতে বিভিন্ন দিবস, ভর্তি পরীক্ষার ডিউটিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয়

সর্বোচ্চ রান করা জারিফ যা যা শিখলেন জিডি টুর্নামেন্ট থেকে

বিএনসিসির সিইউও হলেন যবিপ্রবির শিহাব

প্রকাশিত ১০:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫