ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হঠাৎ বজ্রবৃষ্টি রাজধানীতে, কমেছে তাপমাত্রা Logo দীর্ঘ জটিলতা কাটিয়ে নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo হুটহাট সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস? আবেগ নিয়ন্ত্রণে রয়েছে সহজ উপায় Logo নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি Logo জাবিতে আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে ‘নেচার ফেস্ট ২.০’ Logo সংরক্ষণের অভাবে নষ্ট হয় ২৫-৩০% পেঁয়াজ, সমাধানে গবেষণায় বাকৃবি Logo ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন Logo ৮ বছর আগে বিএনপির পথসভায় হামলা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার Logo ৪১ বছর বয়সে ডাবল সেঞ্চুরিতে আরভাইনের আরেক কীর্তি Logo অনুমতি ছাড়া তথ্য সংগ্রহের নিয়ম থেকে পিছু হটল মেটা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবি ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনা সকলের মাঝে তুলে ধরার প্রচেষ্টায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ আলোচনা সভায় আয়োজিত হয়।

অনুষ্ঠানে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মোঃ আতিকুর রহমানার সভাপতিত্বে এবং ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ মোঃ শাফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ. এম. শোয়াইব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড.মো. হাম্মাদুর রহমান এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোঃ আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান অর্জনের স্থান নয়, এটি মুক্তচিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও নেতৃত্ব বিকাশেরও অন্যতম কেন্দ্র। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং জাতীয়তাবাদী আদর্শে সচেতন, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে কাজ করতে চায়। মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি জাতীয় ঐক্য, সংহতি, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক চেতনার আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করে। ইতিহাসের প্রতিটি অধ্যায়কে তার নিজস্ব প্রেক্ষাপটে যথাযথভাবে মূল্যায়ন করা আমাদের দায়িত্ব।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, দেশপ্রেম ও জাতীয়তাবাদী দর্শন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ইতিহাসের সঠিক চর্চা এবং অতীতের ঘটনাবলি থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দায়িত্বশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ধারণ করতে হবে।

জনপ্রিয়

হঠাৎ বজ্রবৃষ্টি রাজধানীতে, কমেছে তাপমাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবি ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত ১২:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬