ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হঠাৎ বজ্রবৃষ্টি রাজধানীতে, কমেছে তাপমাত্রা Logo দীর্ঘ জটিলতা কাটিয়ে নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo হুটহাট সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস? আবেগ নিয়ন্ত্রণে রয়েছে সহজ উপায় Logo নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি Logo জাবিতে আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে ‘নেচার ফেস্ট ২.০’ Logo সংরক্ষণের অভাবে নষ্ট হয় ২৫-৩০% পেঁয়াজ, সমাধানে গবেষণায় বাকৃবি Logo ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন Logo ৮ বছর আগে বিএনপির পথসভায় হামলা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার Logo ৪১ বছর বয়সে ডাবল সেঞ্চুরিতে আরভাইনের আরেক কীর্তি Logo অনুমতি ছাড়া তথ্য সংগ্রহের নিয়ম থেকে পিছু হটল মেটা

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

তিন বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরঝুলিতে তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ মারা গেছেন।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই মহিবুল্লাহ।

এর আগে, ২০২৩ সালের ৯ নভেম্বর সকাল ৯টার দিকে সাইকেল চালিয়ে টিউশনিতে যাওয়ার পথে কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর বাম হাত ভেঙে যায় এবং ডান হাতেও গুরুতর আঘাত লাগে। নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ হয়। পরে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

ইরফানের বড় ভাই মহিবুল্লাহ বলেন, “আজ ফজরের পর চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে আমার ভাই মারা গেছে। দুই জায়গায় তার জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরে বাদ জোহর এবং গ্রামের বাড়ি সাতকানিয়ায় মাগরিবের পর জানাজা হবে। আমরা নির্ধারিত সময় আপনাদের জানিয়ে দিব।”

জনপ্রিয়

হঠাৎ বজ্রবৃষ্টি রাজধানীতে, কমেছে তাপমাত্রা

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত ০১:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬