ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ Logo থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি Logo ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন Logo পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ Logo নির্বাচনের আগে-পরে বিএনপি নিয়ে বাংলাদেশি কূটনীতিকের বিষোদগার Logo দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন Logo সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ Logo শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের Logo বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস

কবি নজরুল কলেজে প্রথমবারের মতো বিজ্ঞান মেলার আয়োজন

‘বিজ্ঞান চর্চা করি, বিশ্বকে হাতের মুঠোয় রাখি’ প্রতিপাদ্য সামনে রেখে কবি নজরুল সরকারি কলেজে প্রথমবারের মতো জাঁকজমকভাবে আয়োজন করা হয় বিজ্ঞান মেলা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত এ মেলায় ২০টি স্টল ও ৬টি বিভাগ অংশগ্রহণ করে। এছাড়াও খিলগাঁও সরকারি কলেজ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।

বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ কে এম আক্তার হোসেন। তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহী ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কালীন আমি সুপার কন্ডাক্টিভিটি নিয়ে গবেষণা করেছি।

তিনি আরো বলেন, বিজ্ঞানের মূল ভিত্তি হলো ইসলাম, তাই আমাদের উচিত ইসলামের শিক্ষা অনুসরণ করা। একইসাথে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে উদ্ভাবনী চেতনা ও গবেষণা বৃদ্ধির তাগিদ দেন।

বিজ্ঞান মেলার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহম্মদ হায়দার মিঞা ও অধ্যাপক মিলকী আমাতুল মুগনী। মেলার আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মো. শরীফুল আলম।

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল—বায়ো-প্লাস্টিকের ব্যবহার: পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরির সম্ভাবনা; অম্লবৃষ্টি (এসিড রেইন): এর কারণ ও প্রতিকার; আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন: টেকসই শক্তি ব্যবস্থাপনার নতুন দিক।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বাংলাদেশের বিভিন্ন সমস্যা বিজ্ঞানের মাধ্যমে কীভাবে সমাধান করা যায়, সে সম্পর্কে নতুন ধারণা দেয়।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ না করলে তারা বুঝতেই পারতেন না যে তাদের মধ্যে এত প্রতিভা লুকিয়ে আছে। তারা কলেজ প্রশাসনের কাছে অনুরোধ জানান, প্রতিবছর যেন এ ধরনের আয়োজন করা হয় এবং বিজ্ঞান ক্লাবের কার্যক্রম আরও জোরদার করা হয়।

বিজ্ঞান মেলা শেষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে অনন্য ভূমিকা রেখেছে।

জনপ্রিয়

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

কবি নজরুল কলেজে প্রথমবারের মতো বিজ্ঞান মেলার আয়োজন

প্রকাশিত ০৭:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫