ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের

বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি কাফি, সম্পাদক জুনায়েদ

বাঁধন কেন্দ্রীয় পরিষদের নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী এস এম কামরুজ্জামান কাফি এবং সাধারণ সম্পাদক পদে বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ রেজা জুনায়েদ।

শুক্রবার (২৭ জুন) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৫ অনুষ্ঠানে সাবেক সভাপতি ও সেক্রেটারির কাছ থেকে ২০২৫-২৬ সেশনের জন্য দায়িত্ব হস্তান্তর করা হয়।

এস এম কামরুজ্জামান কাফি রাবির  ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শহীদ শামসুজ্জোহা হলের শিক্ষার্থী। অপরদিকে সাধারণ সম্পাদক আহমেদ রেযা জুনাইদ বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

উল্লেখ্য, ‘একের রক্ষা অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে ১৯৯৭ সালের ২৫ অক্টোবর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে ঢাবির ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল থেকে বাঁধনের যাত্রা শুরু হয়। বাধন বর্তমানে ৬১ জেলা ৯২ টি শিক্ষা প্রতিষ্ঠান,  ১৪৮ টি ইউনিট ও ১৪ টি পরিবারের  মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

জনপ্রিয়

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি কাফি, সম্পাদক জুনায়েদ

প্রকাশিত ১২:০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫