ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে Logo পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন Logo হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর উদ্বোধন Logo রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব Logo ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন Logo নবীন শিক্ষার্থীদেরকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন Logo কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

সাজিদ হত্যার বিচার ও আওয়ামী দোসরদের শাস্তির দাবিতে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২৫৪ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র খুনীদের দ্রুত গ্রেফতার এবং আওয়ামী দোসরদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টায় সংগঠনটির দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাস্থ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এসময় ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক- আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য- রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষরসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “সাজিদ হত্যার খুনিদের দ্রুত বিচারের দাবি জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। কুষ্টিয়ার এসপি ও ইবি থানার ওসির সাথে কথা বলেছি সাজিদ হত্যার খুনিদের দ্রুত বিচারের জন্য। আমাদের দাবি আপনারা দ্রুত খুনিদের বিচার করুন। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা -কর্মচারী সকলেই নিরাপত্তা ঝুঁকিতে আছে।”

তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের ভিতর ভয় কাজ করে কখন কে জানি কাকে মেরে ফেলে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই, ইবি ক্যাম্পাস যেন নিরাপদ ক্যাম্পাস হয়। নিরাপদ ক্যাম্পাসের জন্য পর্যাপ্ত লাইট, সিকিউরিটি গার্ড ও পুলিশের টহল নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্রুত শাস্তির নিশ্চিত করতে হবে। ৫ আগস্টের আগে তারা যে নির্যাতন করছে তা আইনি প্রক্রিয়ায় তাদের শাস্তির আওতায় আনতে হবে।”

প্রসঙ্গত, গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র সাজিদ আবদুল্লাহর লাশ ভেসে উঠে। সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানানো হয় ভিসেরা রিপোর্টে।

জনপ্রিয়

অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া

সাজিদ হত্যার বিচার ও আওয়ামী দোসরদের শাস্তির দাবিতে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত ০৭:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫