ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ Logo ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড’: ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়া হত্যার সেই মেজর মোজাফফর Logo শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি Logo রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার Logo ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির তিন ছাত্রনেতা Logo জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের Logo শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কুবিতে সেমিনার Logo কুবির কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি Logo দিনে ঝরছে ২৪২ প্রাণ, বায়ুদূষণে জিডিপির ৫% হারাচ্ছে বাংলাদেশ! Logo জুলাই শহীদ দিবসে ইবি প্রশাসনের বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল 

নতুন বাংলাদেশের অগ্রপথিক আবরার ফাহাদ স্মরণে ইবি শিবির

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৮ বার পঠিত

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশের অগ্রপথিক শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ছাত্রশিবির ইবি শাখার নেতৃবৃন্দ।

বুধবার (১০ সেপ্টেম্বর বিকালে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, ইবি শাখা ছাত্রশিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মু. মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুফ আলী, কুষ্টিয়া শহর সভাপতি আবু ইউসুফ, কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা জনাব বরকত উল্লাহ।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “আমরা আজ এখানে দাঁড়িয়েছি একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের অভূতপূর্ব বিজয়ে শহীদ আবরার ফাহাদকে, যিনি আমাদের নতুন বাংলাদেশের অগ্রপথিক। আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, একটি আদর্শ, একটি চেতনা। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, নিজের জীবন দিয়ে তৈরি করে গেছেন নতুন বাংলাদেশের রাজপথ। রাব্বুল আলামীন আমাদের প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।”

তিনি আরো বলেন, “ডাকসুর ঐতিহাসিক বিজয় সেই সকল শিক্ষার্থীদের বিজয়, যারা আবরারের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়েছিল। এটি সেই সকল ছাত্র-ছাত্রীর বিজয়, যারা তাদের ন্যায্য দাবির পক্ষে সোচ্চার হয়েছে। এ বিজয় প্রমাণ করে, কোনো বুলেট, কোনো রক্তচক্ষু শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে স্তব্ধ করতে পারে না। আমরা শহীদ আবরারের সম্মানিত পিতাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার ত্যাগ ও সহনশীলতা আমাদের অনুপ্রেরণা। শহীদের রত্নগর্ভা মায়ের আন্তরিক দোয়ায় আমরা সিক্ত। আমরা বিশ্বাস করি, আবরার ফাহাদের আত্মত্যাগ বৃথা যায়নি। তার রক্তে ভেজা এই মাটি আজ আমাদের নতুন করে পথ দেখাচ্ছে। শহীদ আবরারের স্বপ্ন বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। একটি ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।

জনপ্রিয়

জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ

নতুন বাংলাদেশের অগ্রপথিক আবরার ফাহাদ স্মরণে ইবি শিবির

প্রকাশিত ১১:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫