ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন Logo আবাসিক হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কুবি উপাচার্যের কাছে শিবিরের পাঁচ দফা দাবি

আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে: দৃক

ফিলিস্তিনের গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নৌবহর থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ সব মানবাধিকারকর্মী ও সাংবাদিককে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আদালাহ–দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরায়েল-এর বরাত দিয়ে শহিদুল আলমের প্রতিষ্ঠিত সংস্থা দৃক এ তথ্য জানিয়েছে।

দৃকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ যারা সকল অপহৃত ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের মাধ্যমে জানা গেছে যে, ড. শহিদুল আলমসহ নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের ক্রুদের আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্লোটিলা অ্যাক্টিভিস্টরা আদালাহর আইনজীবীদের জানিয়েছেন যে, জাহাজ দখলের পর থেকে তারা ইসরায়েলি দখলদার বাহিনীর নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন। ফিলিস্তিনিরা প্রতিদিন একইরকম ও আরও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হচ্ছেন।

দৃকের বিবৃতিতে উল্লেখ করা হয়, নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের অধিকাংশকেই ইসরায়েলি বাহিনী অন্যায়ভাবে আটক করে রেখেছে বলে অভিযোগ।

বিবৃতির শেষে বলা হয়, সকল ফিলিস্তিনি বন্দির মুক্তি চাই, সকল ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের মুক্তি চাই। ফিলিস্তিন মুক্ত হবেই।

জনপ্রিয়

দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ

আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে: দৃক

প্রকাশিত ০৪:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫