ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মিটফোর্ডে অভিযানে ৩০ দালাল আটক Logo চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের হামলাার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের লিখন Logo শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দেয়াল লিখন Logo শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে রাবি ছাত্রদলের দেয়াল লিখন  Logo চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান Logo রাবিতে মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার 

শহিদুল আলমকে তুরস্কের সহযোগিতায় ফিরিয়ে আনা হবে: প্রেস উইং

সরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করার জন্য তুরস্কের সহযোগিতায় কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, আজই তাকে বিশেষ বিমানে করে আঙ্কারায় নেওয়া হতে পারে। তবে তারা এই বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না।

বাংলাদেশের আঙ্কারায় নিযুক্ত রাষ্ট্রদূত আমানুল হক গত রাতে এই তথ্য জানিয়েছেন। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়টি তুলে ধরেন।

রাষ্ট্রদূতের বরাতে জানা যায়, ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলমের অবৈধ আটক হওয়ার পর বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে শহিদুল আলমের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে বলা হয়েছে।

শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়া, ইসরায়েলি আগ্রাসন বন্ধে সমর্থন জানাতে থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার আটটি নৌযানও এ যাত্রায় ছিল। মোট ৯টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেছিলেন।

গত বুধবার, নৌবহরে আক্রমণ চালিয়ে ইসরায়েলি সেনারা সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে। শহিদুল আলমও তাদের মধ্যে ছিলেন। বর্তমানে তার মুক্তির জন্য বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে।

জনপ্রিয়

মিটফোর্ডে অভিযানে ৩০ দালাল আটক

শহিদুল আলমকে তুরস্কের সহযোগিতায় ফিরিয়ে আনা হবে: প্রেস উইং

প্রকাশিত ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫