ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন

চলতি মাসেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, হতে পারে বন্যাও

মৌসুমি বায়ুর প্রভাবে শরতেও দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে বৃষ্টি। তবে বর্ধিত ৫ দিনে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই চলতি অক্টোবরে বঙ্গোপসাগরে অন্তত ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যারমধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্প্রতি অক্টোবর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যারমধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে।

তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমলেও তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এছাড়াও চলতি অক্টোবরে সারাদেশে ২ থেকে ৪ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৩ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্যদিকে চলতি অক্টোবরে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২.২৫ থেকে ৪.২৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫ থেকে ৭ ঘণ্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জনপ্রিয়

জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন

চলতি মাসেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, হতে পারে বন্যাও

প্রকাশিত ০৬:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫