ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

জাবিতে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিত্যক্ত সুইমিংপুল এলাকা থেকে গাঁজাসহ দুই বহিরাগত শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জাবির এক কর্মচারীর ছেলে আজিজুর রহমান শান্ত, ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হাসান, যিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাস করেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জিন্নাহ জানান, সকাল সাড়ে ১১টার দিকে তারা পরিত্যক্ত সুইমিংপুল এলাকায় গাঁজা প্রস্তুত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাকর্মীরা সেখানে পৌঁছে তাদের আটক করেন।

এ বিষয়ে সহকারী প্রক্টর অসীম চন্দ্র রায় বলেন, “বহিরাগতদের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। আমরা মাদকবিরোধী বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করি।”

তিনি আরও জানান, “তাদের অভিভাবকরা লিখিত মুচলেকা দেওয়ার পর উভয়কে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত সুইমিংপুল এলাকা পর্যাপ্ত তদারকির অভাবে মাদকসেবন ও অন্যান্য অনৈতিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

জনপ্রিয়

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা

জাবিতে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক

প্রকাশিত ১১:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫