ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন

‘Nagao Wetland Fund’ পুরষ্কার পাওয়ায় অধ্যাপক ড. নজরুল ইসলামকে জাবি উপাচার্যের অভিনন্দন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম আন্তর্জাতিক গবেষণা পুরস্কার ‘Nagao Wetland Fund 2025’ অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সোমবার (১০ নভেম্বর) অধ্যাপক ড. নজরুল ইসলামের ‘Modeling Community-led Conservation Strategy Integrating Science-Policy Nexus for Reducing the Degradation of Tanguar Haor Wetland in Bangladesh’ শীর্ষক প্রকল্পটি সুইজারল্যান্ডের Secretariat of the Convention on Wetlands কর্তৃক অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে।

অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক  মোহাম্মদ কামরুল আহসান বলেন, “অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের এ আন্তর্জাতিক পুরস্কার অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এক গৌরবময় অর্জন। তাঁর এই সাফল্য আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন এবং বৈজ্ঞানিক উৎকর্ষের ধারাকে আরও বেগবান করবে। আমি বিশ্বাস করি, তাঁর এই মৌলিক গবেষণা বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ গবেষণাকে বৈশ্বিক পরিসরে আরও সমৃদ্ধ করবে।”

এ বিষয়ে অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “আমার এই গবেষণার মূল বিষয় হলো বাংলাদেশের হাওর অঞ্চল, বিশেষ করে টাঙ্গুয়ার হাওরের জলাভূমিগুলো জলবায়ু পরিবর্তন ও মানুষের ব্যবহারের নানাবিধ প্রভাবের কারণে জীববৈচিত্র্যের ক্ষতির সম্মুখীন হচ্ছে তা মোকাবিলা করার জন্য একটি কৌশল প্রণয়ন করা। এই গবেষণা রামসার কনভেনশন সাইট টাঙ্গুয়ার হাওরের জন্য একটি ‘কমিউনিটি-নেতৃত্বাধীন সংরক্ষণ কৌশল মডেল’ তৈরি করবে।
এই গবেষণার লক্ষ্য হচ্ছে হাওরের ওপর নির্ভরশীল জেলে, কৃষক এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের মধ্যে হাওরের গুরুত্ব এবং অবনতির কারণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের সংরক্ষণে নেতৃত্ব দিতে উৎসাহিত করা। প্রকল্পটি হাওরের হাইড্রোলজিক্যাল এবং ইকোলজিক্যাল প্রভাব বিশ্লেষণ করে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করবে এবং কমিউনিটির সাথে শেয়ার করবে।
নীতি-নির্ধারণী পর্যায়, সরকার এবং বেসরকারি খাতের ইনপুট ব্যবহার করে রামসার সাইটটির ভবিষ্যৎ অবক্ষয় রোধে কাজ করা।”

উল্লেখ, অধ্যাপক নজরুল ইসলামের গবেষণাটি বাংলাদেশের টাঙ্গুয়ার হাওরের টেকসই সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক উদ্যোগকে বৈজ্ঞানিকভাবে মডেলিং করার একটি উদ্ভাবনী প্রয়াস।

জনপ্রিয়

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

‘Nagao Wetland Fund’ পুরষ্কার পাওয়ায় অধ্যাপক ড. নজরুল ইসলামকে জাবি উপাচার্যের অভিনন্দন

প্রকাশিত ১১:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫