ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আন্তর্জাতিক কর্মসংস্থানের পথে অগ্রযাত্রা: আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রম Logo কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন, উল্লাসে মুখর শিক্ষার্থীরা Logo জাবির কলতান বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম Logo অধ্যাদেশে ব্যত্যয় ঘটলে যমুনা-সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের Logo ইশরাকের নির্বাচনী কার্যক্রম পরিচালনা কমিটির আহবায়ক সিরাজ, সদস্য সচিব কানন Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন Logo ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি Logo বিনামূল্যে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

জাবির ভর্তি পরীক্ষা, হচ্ছে না বিভাগীয় শহরে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে এবারও উপেক্ষিত থাকছে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির আলোচনা শেষে সভাপতি সাক্ষরিত বিজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৫ -২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়) গ্রহণের ক্ষেত্রে যে বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি প্রয়োজন সেটি এত স্বল্প সময় সম্ভব না। সাথে দেশের বর্তমান পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়। এছাড়া ২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষে বিভাগীয় শহর কেন্দ্রীক অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা যাবে কিনা সে বিষয়ে পরিকল্পনা ও প্রস্তুতি আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৬ সালের শুরু থেকেই গ্রহণের সুপারিশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, লজিস্টিক ও নিরাপত্তাগত কারণে এবারও ক্যাম্পাসের বাইরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
তিনি বলেন, “বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার প্রস্তাব বিবেচনা করা হয়েছিল। তবে পর্যাপ্ত প্রস্তুতি, দেশের সার্বিক পরিস্থিতি, প্রশ্নপত্র নিরাপত্তা এবং পরীক্ষার মান নিয়ন্ত্রণের বিষয় বিবেচনা করে আগের নীতিই বহাল রাখা হয়েছে।”

এর ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের রাজধানীর নিকটবর্তী সাভার ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে হবে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই অভিযোগ করেছেন, দূরবর্তী জেলা থেকে যাতায়াত ও থাকা-খাওয়ার খরচের কারণে তাদের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

উল্লেখ্য, দেশের বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর ধরে বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র করে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যাতে শিক্ষার্থীদের ভোগান্তি কমে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখনও শুধুমাত্র নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষার ঐতিহ্য ধরে রেখেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর এর শেষের সপ্তাহে থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা, যা ইউনিট ভিত্তিক ধারাবাহিক ভাবে চলবে জানুয়ারি পর্যন্ত।

জনপ্রিয়

আন্তর্জাতিক কর্মসংস্থানের পথে অগ্রযাত্রা: আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রম

জাবির ভর্তি পরীক্ষা, হচ্ছে না বিভাগীয় শহরে

প্রকাশিত ১০:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫