ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নির্বাচনকে কেন্দ্র করে সরিষাবাড়িতে বেড়েছে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা Logo দেশের বাজারে ডিটেইল মাস্টার” নুবিয়া ভি৮০ প্রো স্মার্টফোন উন্মোচন Logo বগুড়ায় নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণে নকল সিগারেট জব্দ Logo অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিরাপদ বাংলাদেশ গঠনের প্রত্যয় তারেক রহমানের Logo নাগরিক সংকটেই ভোটের পাল্লা: ঢাকা–৬ আসনে গ্যাস–পানি–নিরাপত্তাই প্রধান ইস্যু Logo কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা Logo গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পণ Logo কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়  Logo ৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করে নির্দেশনা জারি Logo হাওরে স্বল্পমেয়াদি সরিষা চাষ, বাড়তি লাভের সম্ভাবনা কৃষকদের

এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি আজিয়াটা পিএলসি। রবি তাদের মাতৃত্ব সহায়তা কর্মসূচি ‘ব্লুম’ এর মাধ্যমে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির (ডিইআই) ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছে।

সম্প্রতি ঢাকায় এফআইসিসিআই আয়োজিত অনুষ্ঠানে সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ দেওয়া হয়। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের কাছ থেকে ‘এক্সেলেন্স ইন ডিইআই (ডাইভারসিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন)’ ক্যাটেগরিতে পুরস্কার গ্রহণ করেন রবির চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ।

এ সময়ে পুরস্কার বিতরণ পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন এফআইসিসিআই’র সহ-সভাপতি ইয়াসির আজমান, পরিচালনা পর্ষদের সদস্য মানাবু সুগাওয়ারা, নির্বাহী পরিচালক টি. আই. এম. নূরুল কবির এবং রবির স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের মহাব্যবস্থাপক নিয়াজ মোহাম্মদ সিদ্দিকীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

২০২৪ সালের ১ অক্টোবর তাদের মাতৃত্ব সহায়তা কর্মসূচি ‘ব্লুম’ চালু করে রবি। এই উদ্যোগের মাধ্যমে দেশের করপোরেট জগতে মাতৃত্ব সহায়তার ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। কর্মজীবী মায়েদের মাতৃত্বকালীন সময়কে আরও সহজ, নিশ্চিন্ত ও সহায়ক করে তোলার পাশাপাশি তাঁদের পেশাগত অগ্রগতি যেন বাধাগ্রস্ত না হয়- সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে এই বিশেষ কর্মসূচি।

ব্লুম উদ্যোগের মাধ্যমে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে সহমর্মিতা, কাজের ধারাবাহিকতা ও পেশাগত উন্নয়নকে একত্র করে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হয়েছে। এটি বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই)-এর প্রতি রবির দৃঢ় অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। এর মাধ্যমে মাতৃত্বকে আর পেশাগত অগ্রগতির প্রতিবন্ধকতা নয়, বরং একটি সহায়ক ও ক্ষমতায়নমূলক অভিজ্ঞতা হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয়

নির্বাচনকে কেন্দ্র করে সরিষাবাড়িতে বেড়েছে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা

এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি

প্রকাশিত ০২:২১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫