ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নির্বাচনকে কেন্দ্র করে সরিষাবাড়িতে বেড়েছে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা Logo দেশের বাজারে ডিটেইল মাস্টার” নুবিয়া ভি৮০ প্রো স্মার্টফোন উন্মোচন Logo বগুড়ায় নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণে নকল সিগারেট জব্দ Logo অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিরাপদ বাংলাদেশ গঠনের প্রত্যয় তারেক রহমানের Logo নাগরিক সংকটেই ভোটের পাল্লা: ঢাকা–৬ আসনে গ্যাস–পানি–নিরাপত্তাই প্রধান ইস্যু Logo কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা Logo গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পণ Logo কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়  Logo ৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করে নির্দেশনা জারি Logo হাওরে স্বল্পমেয়াদি সরিষা চাষ, বাড়তি লাভের সম্ভাবনা কৃষকদের

জাবি সিনেটে পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত করলো জাকসু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেট সদস্য হিসেবে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ থেকে ভিপি, জিএস সহ পাঁচজন সদস্য মনোনীত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাকসুর ৩য় কার্যনির্বাহী বৈঠকে নির্বাচিত অন্যান্য সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সিনেট প্রতিনিধিরা হলেন জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী), আয়েশা সিদ্দিকা মেঘলা ও পরিবেশ ও প্রাকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর।

এবিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, জাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে পাঁচজনকে সিনেট প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে। শিক্ষার্থী প্রতিনিধিত্বের এটি জাকসুর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং নির্বাচিতদের থেকে ভবিষ্যতে সিনেটে ভালো কিছুর আশা করা হচ্ছে।

জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু বলেন, জাকসুর শিক্ষার্থী প্রতিনিধিদের থেকে ৫জন সিনেটে যাওয়ার কথা ছিল। এটি ২য় কার্য নির্বাহী বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় আজকের ৩য় সভায় অধিকাংশের মতামতের ভিত্তিতে পাঁচজনকে মনোনীত করা হয়েছে।

এছাড়া, জাকসুর ৩য় কার্যনির্বাহী বৈঠকে শিক্ষকদের বিচার, একাডেমিক সংস্কার, নাম্বার টেম্পারিং, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও জাকসু ফান্ড হিসাব এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করা হয়।

জনপ্রিয়

নির্বাচনকে কেন্দ্র করে সরিষাবাড়িতে বেড়েছে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা

জাবি সিনেটে পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত করলো জাকসু

প্রকাশিত ০১:০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫