ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ Logo প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় Logo উদ্বোধনের আগেই ফাটল ধরেছে রাবির ১০ তলা হলে; আতংকে শিক্ষার্থীরা  Logo মারা গেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ  Logo ঘরে বসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি Logo চাকরির সিভি তৈরির সময় যে ১০টি ভুল এড়িয়ে চলবেন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (১৪ জানুয়ারি) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপ্রধান দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করতে প্রধান বিচারপতির সাফল্য কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন জুবায়ের রহমান চৌধুরী। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। দায়িত্ব নেয়ার পর আজ তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন।

গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে ড. সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের ১১ আগস্ট শপথ নেন। সংবিধান অনুযায়ী অবসরের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অবসর গ্রহণ করেন।

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত ১১:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬