ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা

বিসিএস পরীক্ষার্থীদের জন্য জাকসুর উদ্যোগে বিশেষ বাস সার্ভিস

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। পরীক্ষার (কাল) দিন পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

বৃহষ্পতিবার (২৯ জানুয়ারি) পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার্থীদের জন্য মোট ৫টি রুটে বাস সার্ভিস পরিচালনা করা হবে। গাড়ীগুলো সকাল ৬টা ৪৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ছেড়ে যাবে।

এ বিষয়ে জাকসু পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান বলেন, “আমরা বরাবর মতোই বিজিএস এবং বিসিএস জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা এবং সিভিল সার্ভিস পরীক্ষায় বাস দিয়ে আসছি আমরা নির্বাচিত হওয়ার পর থেকে পরীক্ষাগুলোতে সার্ভিস দেয়ার চেষ্টা করছি। আমাদের শিক্ষার্থীরা ভোগান্তি করে এতদূর থেকে ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যাক এজন্য আমরা নিজেদের থেকে ব্যবস্থাগুলো করে থাকি।”

“পাশাপাশি পরীক্ষার্থীদের সময়মতো ও নিরাপদে যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে যেকোনো তথ্য বা সহায়তার জন্য যোগাযোগ করার আহ্বান জানিয়ে পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা” জানান তিনি।

উল্লেখ্য, শিক্ষার্থীদের যাতায়াত বিঘ্নিত না হয় সেজন্য ঐ দিন অন্যান্য রুটিন ট্রিপ যথানিয়মে চলাচল করবে।

জনপ্রিয়

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

বিসিএস পরীক্ষার্থীদের জন্য জাকসুর উদ্যোগে বিশেষ বাস সার্ভিস

প্রকাশিত ০৫:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬