ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ Logo লাইপজিগকে হারিয়ে ক্লাসিকো জয়ের অভিযানে নামতে চায় রেয়াল Logo র‍্যাঙ্কিংয়ে শারমিন ও স্বর্ণার উন্নতি Logo ‘পতিত স্বৈরাচার’ ও বিরোধী দল এক হয়ে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী Logo রিয়াদে বাসিন্দাদের ফোনে আকাশপথে হামলার সতর্কবার্তা, পরে প্রত্যাহার Logo দুর্গাপূজার সাজপোশাক নিয়ে টিকটকে জনপ্রিয় ৩টি অ্যাকাউন্ট Logo নাঈমের ডাবল সেঞ্চুরি, ১০ ছক্কায় আজিজুল ১৪২, ২২ বলের ফিফটিতে জাওয়াদের রেকর্ড Logo অন্যের সঙ্গে নিজেকে তুলনা নয় Logo আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী Logo আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

জাবিতে কলতান বিদ্যানিকেতনের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব পরিচালিত কলতান বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনেটে বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব ভবনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

মহিলা ক্লাবের সভানেত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মনজুর ইলাহী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন এবং কলতান বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজিদা ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং কলতান বিদ্যানিকেতনের সার্বিক অগ্রগতির জন্য শুভকামনা জানান।

জনপ্রিয়

চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’

জাবিতে কলতান বিদ্যানিকেতনের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত ০৭:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬