ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চার দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাবি উপাচার্য  Logo বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন  Logo রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট Logo কোরিয়ান ভাষা শিক্ষার সুযোগ বাড়াতে ‘আমি প্রবাসী’ ও ‘কে-ভিলেজ’-এর চুক্তি Logo জাবিতে রসায়ন সংসদের সহ-সভাপতি রিয়াদ, সম্পাদক কনক Logo পদোন্নতি বোর্ডে দীর্ঘ স্থবিরতা, ববিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে ক্ষোভ Logo কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক কমিটিতে কুবির দুই শিক্ষক Logo প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় জাবিতে ডিআইএসের যাত্রা শুরু Logo মহানবীকে (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান সংসদ সদস্য হানজালা Logo নববর্ষে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ববি ছাত্রদলের

জাবিতে নারী শিক্ষার্থী নিপীড়ন, ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম আবর্তনের এক নারী শিক্ষার্থীর ওপর ধর্ষণ, নিপীড়ন ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত এস এম তারিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগ।

রোববার (১ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটা মৌন মিছিল হয়, মিছিলটি অমর একুশের পাদদেশ থেকে শুরু হয়ে শহীদ মিনার, নতুন কলা ভবন প্রদক্ষিণ করে পুনরায় অমর একুশের সামনে এসে শেষ হয়।

ভুক্তভোগীর সহপাঠী তানজিবা নাহিয়ান অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, “কঠোর বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।”

উক্ত বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাদিকা আফরিন বলেন “সুষ্ঠু বিচার নিশ্চিতের পাশাপাশি সংশ্লিষ্ট সাক্ষীদের যেন কোনো ধরনের হেনস্তা বা চাপের মুখে পড়তে না হয়, সে বিষয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হরে কৃষ্ণ কুন্ডু বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনা। ঘটনার রাতেই বিভাগের কয়েকজন শিক্ষক ভুক্তভোগীর পাশে ছিলেন এবং চিকিৎসা শেষে তাকে বাসায় পৌঁছে দেন।”

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক পদক্ষেপ অভিযুক্তের সনদপত্র বাজেয়াপ্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানান।

তিনি আরও বলেন, “ভুক্তভোগী ইতোমধ্যে থানায় মামলা করেছেন। তবে অভিযুক্ত ব্যক্তি তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে, যা ভুক্তভোগীর মানসিক ট্রমা আরও বাড়িয়ে দিচ্ছে।”

এ অবস্থায় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হলের সামনে থেকে ব্ল্যাকমেল করে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় নিয়ে তাকে নির্যাতন করেন বলে অভিযোগ উঠে। পরে ওই ছাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

জনপ্রিয়

চার দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাবি উপাচার্য 

জাবিতে নারী শিক্ষার্থী নিপীড়ন, ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল

প্রকাশিত ০৫:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬