ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অনলাইনে ক্লাস নেওয়া ‘বাস্তবতা জ্ঞানহীন ফালতু সিদ্ধান্ত’: রাবির সাবেক উপাচার্য Logo ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবা নারীকে ধর্ষণ, আটক এক Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু Logo বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে প্রথম বারের মতো ‘ক্যাট শো’ অনুষ্ঠিত Logo জাবিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত Logo ববিতে ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বে সাইদুর রহমান ও ইমাম হোসেন Logo বাকৃবি শিক্ষার্থীদের খাবারের মান বৃদ্ধি, রেলস্টেশন চালু ও নানা উন্নয়ন ইস্যুতে সরব ছাত্রদল নেতা Logo বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর, সম্পাদক ইসরাত Logo গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তায় নোবিপ্রবি ছাত্রশিবিরের নানাবিধ উদ্যোগ Logo সিনিয়র জুনিয়র কথা কাটাকাটি নিয়ে শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ; আহত ১০-১৫ জন

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবা নারীকে ধর্ষণ, আটক এক

ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সুজন শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি সুজন শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। জানা গেছে, ফরিদপুরের কোতয়ালী থানার পশ্চিম আলীপুর গ্রামের মৃত হালিম শেখের ছেলে তিনি।

সন্ধ্যায় র‌্যাব ১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ এপ্রিল সকালে আসামি সুজন শেখ ভুক্তভোগীকে তার বাড়ি থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ফরিদপুর গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের কাছে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী নারী অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে তার পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

র‌্যাব জানায়, এ ঘটনায় গত ৮ এপ্রিল ভুক্তভোগী নারী ফরিদপুরের কোতয়ালী থানায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব ১০-এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। পত্রের ভিত্তিতে হাজারীবাগ থেকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জনপ্রিয়

অনলাইনে ক্লাস নেওয়া ‘বাস্তবতা জ্ঞানহীন ফালতু সিদ্ধান্ত’: রাবির সাবেক উপাচার্য

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবা নারীকে ধর্ষণ, আটক এক

প্রকাশিত ০১:২৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬