ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ Logo বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন Logo ১৭ বছরের ক্ষুধা মেটাতে বেপরোয়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সচিব কামরুজ্জামান Logo বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল চীনা দূতাবাস Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. আব্দুস সোবাহান Logo ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন Logo বাবা ডাক্তারকে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু Logo মুখ থুবড়ে পড়ল নারায়ণগঞ্জের দেড়শ কারখানা, নেপথ্যে কী? Logo জুলাইকে বাঁচিয়ে রাখতে একের পর এক বই লিখছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রুদ্র Logo বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে আইটিইটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শিশুর কোলে গন্ধগোকুল পেছনে সজারু, জানা গেল আসল ঘটনা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি হৃদয়ছোঁয়া ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, সবুজ ধানক্ষেতের মাঝ দিয়ে একটি মাটির পথে হেঁটে যাচ্ছে এক ছোট্ট শিশু। তার কোলে গন্ধগোকুলের মতো দেখতে একটি প্রাণী, আর পেছনে ধীরে ধীরে হাঁটছে একটি বড় সজারু। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখে অনেকেই একে রূপকথার গল্পের সঙ্গে তুলনা করেছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেন, এটি বাংলাদেশের কোনো গ্রামের দৃশ্য। এমনকি কয়েকটি সংবাদমাধ্যমও যাচাই-বাছাই ছাড়াই সেটিকে বাংলাদেশের বলে প্রচার করে।

তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি শ্রীলঙ্কার একটি গ্রামীণ এলাকার। ভিডিওতে শিশুটিকে সিংহলি ভাষায় কথা বলতে শোনা যায়, যা এর প্রকৃত অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের তথ্য অনুযায়ী, গত ১২ জুন শ্রীলঙ্কার বাসিন্দা প্রভাত সিলভা প্রথম ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন। তিনি সিংহলি ভাষায় ক্যাপশনে লিখেছিলেন, ছোট ভাই তার বোনের সঙ্গে ধানক্ষেতে যাচ্ছে।

তার ফেসবুক প্রোফাইলে একই শিশুকে এবং প্রাণীগুলোকে নিয়ে আরও কয়েকটি ছবি ও ভিডিও পাওয়া গেছে, যা ভিডিওটির উৎস নিশ্চিত করে।

যদিও ভুল তথ্যের কারণে ভিডিওটির অবস্থান নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, তবুও শিশুটির প্রাণীদের প্রতি আন্তরিক স্নেহ ও ভালোবাসা বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মুগ্ধ করেছে। দেশ বা সীমানা যাই হোক না কেন, মানুষ ও প্রাণীর এই সুন্দর সম্পর্কই ভিডিওটির সবচেয়ে আকর্ষণীয় দিক হিসেবে উঠে এসেছে।

জনপ্রিয়

শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ

শিশুর কোলে গন্ধগোকুল পেছনে সজারু, জানা গেল আসল ঘটনা

প্রকাশিত ১২:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬