ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

যাত্রা শুরু করলো জুনিয়রর্স কিডস স্টাইল

যাত্রা শুরু করলো জুনিয়রর্স কিডস স্টাইল

আদরের সন্তানের মানানসই ও ফ্যাশনেবল পোশাকের নিয়ে প্রায়শই চিন্তায় থাকেন অভিবাবকেরা। এবার সেই সোনামনিদের জন্যই বিশ্বমানের ফ্যাশনেবল সব পোশাকের সমারোহ নিয়ে রাজধানীতে যাত্রা শুরু করেছে নতুন কিডস ওয়্যার ব্র্যান্ড জুনিয়রর্স কিডস স্টাইল।

ছুটির দিন শুক্রবার বনানীতে হয়েছে প্রতিষ্ঠানটির গ্রান্ড ওপেনিং আয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় বাবা-ছেলে জুটি বাপকা বেটা এদিন ফিতা কেটে জুনিয়রর্স কিডস স্টাইলের নতুন শো-রুমের শুভ সূচনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নতুন এই কিডস ওয়্যার ব্র্যান্ড শো-রুমের স্বত্বাধিকারী শাহারিন আহমেদ, ক্যাসকেড আর্কিটেক্টস’র চেয়ারম্যান এন ইসলাম বর্ষণ, ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. আমিনুল ইসলাম সহ জুনিয়রর্স কিডস স্টাইলের কর্মকর্তা ও কর্মচারীরা। উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির সব কালেকশন ঘুরে দেখেন বাপকা বেটাখ্যাত দুই শিল্পী শুভাশীষ ভৌমিক ও ঋতুরাজ ভৌমিক।

এসময় জুনিয়রর্স কিডস স্টাইল শো রুমের স্বত্বাধিকারী শাহারিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ’নতুন এই শোরুমে শিশুদের জন্য মানসম্পন্ন ও ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি রয়েছে শিক্ষনীয় খেলনা ও পাপেট যা তাদের প্রতিভা ও সৃজনশীল মনোবিকাশে সহায়ক হবে’।

জুনিয়রর্স কিডস স্টাইলের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে মাসজুড়ে থাকছে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা। সামনের দিনগুলোতে আরও নতুন সব ডিজাইন ও খেলনার কালেকশন জুনিয়রর্স কিডস স্টাইলের শো-রুমে যুক্ত হবে বলেও জানান শাহারিন আহমেদ।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

যাত্রা শুরু করলো জুনিয়রর্স কিডস স্টাইল

প্রকাশিত ১২:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪