ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল Logo বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প Logo নোবিপ্রবিতে আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ ন্যাশনাল সায়েন্স ফেস্ট Logo জাতিসংঘে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প Logo ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নেপথ্যে যা ছিল Logo ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ Logo শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান Logo অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী Logo বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo ক্যাম্পাস ও কর্পোরেটের সংযোগে ৫৪ বিশ্ববিদ্যলয়ের ৬৬ শিক্ষার্থী
আরবি বিভাগের উদ্যোগে

রাবির আরবি ল্যাঙ্গুয়েজ ক্লাবে ৩১ শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০৯:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের উদ্যোগে পরিচালিত ‘আরবি ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর প্রথম লেভেলের প্রথম ব্যাচে কৃতকার্য ৩১ শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতকার্য ৩১ শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এছাড়া পাঁচ শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে শিক্ষার্থীরা গজল পরিবেশন করেন। অধ্যাপক ড. মো. আতোয়ার রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এছাড়াও কৃতকার্য শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম। তিনি আরবি ভাষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত চর্চার মাধ্যমে ভাষাটিতে দক্ষতা অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান বিশ্বে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের পাশাপাশি শিক্ষা, গবেষণা, অর্থনীতি, আন্তর্জাতিক যোগাযোগ ও কর্মক্ষেত্রেও আরবি ভাষার গুরুত্ব রয়েছে।
বক্তারা বলেন, আরবি ভাষা শুধু একটি ভাষা নয়; এটি জ্ঞান, সংস্কৃতি, সাহিত্য ও আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। আরবি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষা, গবেষণা, অনুবাদ, কূটনীতি, গণমাধ্যমসহ আন্তর্জাতিক কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ তৈরি হতে পারে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে আরবি ভাষায় কথা বলা, লেখা, পড়া ও শোনার ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হবে। সার্টিফিকেট অর্জন তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। নিয়মিত চর্চা ও অধ্যবসায়ের মাধ্যমে এ দক্ষতাকে আরও সমৃদ্ধ করে ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে আরবি ভাষার প্রসারে শিক্ষার্থীরা ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আরবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের পরিচালক ড. আবুল ফুতুহের সঞ্চালনায় আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন, অধ্যাপক ড. মো. আবু বকর, অধ্যাপক ড. আবু সালেহ মুহাম্মদ তোহা, অধ্যাপক মো. মনিরুজ্জামান, ড. এইচ এম মুহিবুল্লাহ, মো. তানভীন মৃধা এবং মো. বায়েজিদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ব্যবহারিক আরবি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং ভাষাটিকে কেন্দ্র করে ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতন করতে আরবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জনপ্রিয়

বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল

আরবি বিভাগের উদ্যোগে

রাবির আরবি ল্যাঙ্গুয়েজ ক্লাবে ৩১ শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান

প্রকাশিত ০৯:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬