ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া Logo একসাথে আত্মহত্যার সিদ্ধান্ত, প্রেমিক যমুনায় ঝাঁপ দিতেই হাঁটা ধরলেন প্রেমিকা! Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল Logo বর্ষায় কেমন হবে বিয়ের সাজ? Logo জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ Logo ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড’: ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়া হত্যার সেই মেজর মোজাফফর Logo শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি Logo রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার Logo ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির তিন ছাত্রনেতা Logo জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের

বিএনসিসির সিইউও হলেন যবিপ্রবির শিহাব

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১৩৬ বার পঠিত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন বিএনসিসি- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিমান শাখার ক্যাডেট শিহাব উদ্দিন সরকার । বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিইউও পদের জন্য বিএনসিসি যশোর স্কোয়াড্রন কার্যালয়ে লিখিত পরীক্ষা, ড্রীল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় তাকে পদোন্নতি দেওয়া হয়।

বিএনসিসি বিমান শাখার ৫৮ স্কোয়াড্রন অফিসে র‍্যাংক প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শিহাবকে সিইউও’র র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন ৫৮ স্কোয়াড্রন বিএনসিসির অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট সাকিব হাসান।

শিহাব উদ্দীন সরকার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশেষ এই অর্জনের বিষয়ে মো শিহাব উদ্দিন সরকার বলেন, বিএনসিসির প্রত্যেক ক্যাডেটের স্বপ্ন থাকে সর্বোচ্চ র‍্যাংক অর্জন করা। সিইউও হতে পেরে অবশ্যই ভালো লাগছে। কিন্তু এর মাধ্যমে দায়িত্বও পরিধিও বেড়ে গেলো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসিকে (বিমান শাখা) আরও সুদৃঢ় ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং পারস্পারিক বন্ধনের ফ্লাইটের ক্যাডেটদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার চেষ্টা করব। এছাড়াও, বিভিন্ন আন্তঃপ্রতিযোগিতা আয়োজন করে ফ্লাইটের গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে ক্যাডেটদের চিন্তা, মনন ও সৃজনশীলতাকে জাগ্রত করব, যেন তারা বিভিন্ন ক্যাম্পিং -এ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান বয়ে আনতে সক্ষম হয়।

উল্লেখ্য, শিহাব উদ্দিন সরকার ২টি স্কোয়াড্রন ক্যাম্প, ১ টি উইং ক্যাম্প (বিমান শাখা) ও ১টি কেন্দ্রীয় ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া, যবিপ্রবিতে বিভিন্ন দিবস, ভর্তি পরীক্ষার ডিউটিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয়

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

বিএনসিসির সিইউও হলেন যবিপ্রবির শিহাব

প্রকাশিত ১০:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫