ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফ্রান্সে দূতাবাসের নামে প্রতারণা, ওটিপি না দেওয়ার সতর্কতা

প্রবাস ডেস্ক: ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ফোন করে দূতাবাসের পরিচয় দিয়ে প্রতারণা করার একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। টিকা বা ভ্যাকসিনের সিরিয়াল পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ফোনালাপে প্রবাসীদের কাছে ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি চাচ্ছে চক্রটি। এমন একাধিক অভিযোগ পাওয়ার পর প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

সম্প্রতি দূতাবাসের কনস্যুলার শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. বাবুর ইসলাম চৌধুরী নামের এক ব্যক্তি দূতাবাসের সঙ্গে নিজের সম্পৃক্ততার মিথ্যা পরিচয় দিচ্ছেন। তিনি বিভিন্ন ফোন নম্বর ছাড়াও ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে নানা প্রলোভন দেখাচ্ছেন। তবে ফ্রান্সের স্থানীয় স্বাস্থ্যসেবা বা টিকাদান কর্মসূচির সঙ্গে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের কোনো ধরনের সংযোগ নেই।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, মো. বাবুর ইসলাম চৌধুরী নামের কোনো ব্যক্তি দূতাবাসে কর্মরত কিংবা এর সঙ্গে যুক্ত নন। দূতাবাসের নাম ব্যবহার করে চালানো এই প্রতারণা চক্র থেকে দূরে থাকতে প্রবাসীদের জোরালো আহ্বান জানানো হয়েছে। ফোন বা অনলাইনে অপরিচিত কারও সঙ্গে পাসপোর্টের তথ্য, ব্যাংক হিসাব, এনআইডি কিংবা ওটিপি বা পিনের মতো গোপনীয় কোড শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি সেবা বা বিশেষ সুযোগ দেওয়ার কথা বলে কেউ যোগাযোগ করলে তা ভালোভাবে যাচাই করার কথা বলা হয়েছে। সন্দেহজনক নম্বর ব্লক করার পাশাপাশি মেসেজিং অ্যাপে অপরিচিত কারও কাছে পরিচয়পত্রের ছবি পাঠানো এবং অর্থ লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ধরনের প্রতারণার মুখে পড়লে প্রমাণসহ দূতাবাসের অফিশিয়াল ই-মেইল ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয়

আগুন থেকে বাঁচার উপায় কী, মহড়া হল সচিবালয়ে

ফ্রান্সে দূতাবাসের নামে প্রতারণা, ওটিপি না দেওয়ার সতর্কতা

প্রকাশিত ০৩:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬