ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন Logo আবাসিক হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কুবি উপাচার্যের কাছে শিবিরের পাঁচ দফা দাবি

ইবিতে তারুণ্য’র বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ১৪৪ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্যের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও বটতলা প্রাঙ্গণ পরিচ্ছন্নতা অভিযানসহ জিমনেশিয়াম, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, রবীন্দ্র-নজরুল কলা ভবন সংলগ্ন এলাকায় এবং মফিজ লেকে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

জানা যায়, এর আগে দুইদিন ব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেনিংয়ের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে দেশি ও বিদেশী শিউলি, কৃষ্ণচূড়া, জারুল, বাগান-বিলাস ও নিমসহ বিভিন্ন ধরণের শোভাবর্ধণকারী গাছ লাগানো হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, ‘ট্রেনিং এর অংশ হিসেবে করলেও পরিস্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ আমাদের নিয়মিত কার্যক্রম। ট্রেনিং থেকে প্রাপ্ত শিক্ষা বাস্তবে রূপদানের পাশাপাশি আমাদের কর্মসূচীর উদ্দেশ্য সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। এসময় পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা তুলে ধরে তিনি আসন্ন বর্ষা মৌসুমে প্রত্যেককে গাছ লাগানোর এবং যত্ন নেওয়ার আহ্বান জানান।’

তারুণ্যের সভাপতির আমিনুল ইসলাম বলেন, ‘সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের উচিৎ আশেপাশের এলাকা পরিস্কার রাখা।এসময় গাছের উপকারিতা তুলে ধরে তিনি গাছ লাগানোর পাশাপাশি গাছ পরিচর্যার দায়িত্ব সম্পর্কেও বলেন।’

জনপ্রিয়

দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ

ইবিতে তারুণ্য’র বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত ১১:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫