ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ফাইনালে ব্যাট-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখান রিজান হোসেন। ব্যাট হাতে ৯৫ রানের ঝলমলে ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৫ উইকেটে তোলে ২৬৯ রান। শুরুতে কিছুটা চাপের মুখে পড়লেও কালাম (৬৫) ও রিজানের (৯৫) জুটিতে ঘুরে দাঁড়ায় দল। শেষ দিকে এমডি আব্দুল্লাহ (৩৮*) ও সামিউন বশিরের (১৩*) ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৮.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয়। এক পর্যায়ে ২ উইকেটে ১১০ রান তুলেও রিজান ও স্বাধীন ইসলামের বোলিং তোপে ছন্দ হারায় তারা। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন আদনান লাগাদেইন।

রিজান ৮.৪ ওভারে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেন। আল ফাহাদ ৩টি ও স্বাধীন ইসলাম ২টি উইকেট শিকার করেন। এই জয়ে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উৎসব করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জনপ্রিয়

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন

প্রকাশিত ১০:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫