ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন

র‍্যানসমওয়্যার গ্রুপ ব্যবহার করছে টুল ‘ইডিআর কিলার’

সফোসের গবেষণায় সম্প্রতি দেখা গেছে একাধিক র‍্যানসমওয়্যার গ্রুপ ইডিআর কিলার (এন্ডপয়েন্ট ডিটেকশন এন্ড রেসপন্স) নামে একটি নতুন টুল ব্যবহার করছে। ব্ল্যাকস্যুট, মেডুসা, কিলিন, ড্রাগনফোর্স এবং আইএনসি এর মতো র‍্যানসমওয়্যার গ্রুপ এবং বিভিন্ন আন্ডারগ্রাউন্ড মার্কেটপ্লেস এখন ইডিআর কিলার টুলটি ব্যবহার করে ইডিআর সিস্টেমে হামলা করছে। বেশ কয়েকটি সাইবার হামলার ঘটনায় এই ইডিআর কিলার শনাক্ত হয়েছে।

২০২২ সাল থেকে সফোসের অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো যত বেশি এন্ড পয়েন্ট সিকিউরিটি টুল ব্যবহার করছে, ম্যালওয়্যার ততই উন্নত হচ্ছে যাতে ইডিআর সিস্টেম বন্ধ করে দেওয়া যায়। সফোস সর্বশেষ যে এ্যান্টিভাইরাস কিলার টুল শনাক্ত করেছে সেগুলো হার্টক্রিপ্ট পরিষেবা আকারে পাওয়া গেছে যেখানে চুরি করা তথ্য ব্যবহার করা হয়েছে। সফোস, বিটডিফেন্ডার, সেন্টিনেলওয়ান, মাইক্রোসফট, ম্যাকাফি, ওয়েবরুটের মতো সাইবার সিকিউরিটি কোম্পানির প্রোডাক্টগুলোকে এই হামলার লক্ষ্যবস্তু করা হয়।

ইডিআর টুল কীভাবে কাজ করে, কীভাবে এটি একাধিক র‍্যানসমওয়্যার হামলায় ব্যবহৃত হচ্ছে এবং কীভাবে এর গতিবিধি শনাক্তকরণ সম্পর্কে তথ্য সম্প্রতি সফোসের ‘শেয়ারড সিক্রেট: ইডিআর কিলার ইন দ্য কিল চেইন’ শীর্ষক প্রতিবেদনে উঠে আসে। এই গবেষণা থেকে বোঝা যায় যে র‍্যানসমওয়্যার হামলার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হচ্ছে, এবং কীভাবে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো একই ধরনের কাস্টম টুল ব্যবহার করছে।

জনপ্রিয়

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

র‍্যানসমওয়্যার গ্রুপ ব্যবহার করছে টুল ‘ইডিআর কিলার’

প্রকাশিত ০৯:১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫