ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শাহ আমানতে যাত্রীর কাছ থেকে দেড় কেজি স্বর্ণের চুড়ি উদ্ধার Logo নগদের মাধ্যমে নভোএয়ারের টিকেট কিনলে ১০% ছাড় Logo চুলের যত্নে নারিকেল তেল বনাম কাঠবাদামের তেল Logo হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নানা তৎপরতা Logo সাজেকে সংকট নিরসনে প্রশাসনের ৩ সদস্যের কমিটি, চতুর্থ দিনেও সড়ক অবরোধ Logo ‘প্রেস্তিয়ান্নি আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার Logo সাহিত্য পুরস্কার থেকে বাদ যাবে না এআই দিয়ে লেখা বই Logo ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন Logo আগামী নির্বাচন ‘অবশ্যই’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo যেখানেই আমূল পরিবর্তন দরকার, সেখানেই বিএনপির ‘নোট অব ডিসেন্ট’: জামায়াত আমির

কবি শামসুর রাহমানের ৯৫তম জন্মবার্ষিকী বুধবার

বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৯৫তম জন্মবার্ষিকী আজ বুধবার (২৩ অক্টোবর)। ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কিংবা ‘স্বাধীনতা তুমি’র মতো বহু কালজয়ী কবিতার স্রষ্টা শামসুর রাহমান। তাকে বলা হয় স্বাধীনতার কবি, কবিতার বরপুত্র। দিনটি উপলক্ষ্যে বিকেল ৪টায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি।

১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ মাহুতটুলীর বাড়িতে জন্ম শামসুর রাহমানের।

কবি শামসুর রাহমানের মায়ের নাম আমেনা খাতুন, বাবা মুখলেসুর রহমান চৌধুরী। পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। ১৯৫৭ সালে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৫৭-১৯৫৯ রেডিও পাকিস্তানের প্রোগ্রাম প্রডিউসার ছিলেন। ১৯৬০-১৯৬৪ দৈনিক মর্নিং নিউজে সিনিয়র সাব-এডিটর, ১৯৬৪-১৯৭৭ দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় সহকারী সম্পাদক এবং ১৯৭৭-১৯৮৭ দৈনিক বাংলার ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শামসুর রাহমানের প্রকাশিত কাব্যগ্রন্থ ৬৬টি। উপন্যাস চারটি, প্রবন্ধহ্রন্থ একটি, ছড়ার বই আটটি ও অনুবাদ ছয়টি।

২০০৬ সালের ১৭ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৭৭ বছর বয়সে মারা যান ‘স্বাধীনতার কবি’।

জনপ্রিয়

শাহ আমানতে যাত্রীর কাছ থেকে দেড় কেজি স্বর্ণের চুড়ি উদ্ধার

কবি শামসুর রাহমানের ৯৫তম জন্মবার্ষিকী বুধবার

প্রকাশিত ০৮:৫২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪